সোমবার, ২ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে শেখ রাসেল সুইমিং পুল ও শিশু পার্কের উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলা সদরে শেখ রাসেল সুইমিং পুল ও শিশু পার্কের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ২৩ শে অক্টোবর (সোমবার) বিকেলে শিশু পার্ক ও সুইমিংপুলের ফলক উন্মোচনের মাধ্যমে পার্কটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন , ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশের স্মার্ট বোয়ালখালী করার লক্ষ্যে সুইমিংপুল ও শিশুপার্ক নির্মাণের উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। প্রতি বছর সাঁতার না জানার কারণে অনেক শিশুর মৃত্যু হচ্ছে

। এ সুইমিংপুলে শিশুদের সাঁতার শিখানোর মাধ্যমে শিশু মৃত্যু অনেকটা কমে আসবে। পরে তিনি উপজেলা স্বাধীনতা মিলনায়তন উদ্বোধন শেষে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনীতিবীদদের সাথে মতবিনিময় সভা এবং দুইজন ভিক্ষুককে পূর্ণবাসন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...