রবিবার, ২ আগস্ট ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

হামাস পরিচালিত ফিলিস্তিনি অঞ্চলে রোববার ১৭টি ত্রাণবাহী ট্রাকের আরেকটি বহর এসে পৌঁছলে ইসরায়েল যুদ্ধ-বিধ্বস্ত ছিটমহলে হামলা জোরদার করে। হামলায় গাজার মধ্যাঞ্চলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটি বর্তমানে ‘বিপর্যয়কর’ পরিস্থিতির মুখোমুখি পড়েছে।
ইরান বলেছে, বেপারোয়া সহিংসতা অঞ্চলটিকে ক্রমশ ‘নিয়ন্ত্রণের বাইরে’ নিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর সতর্কতা দিয়ে বলেছেন, লেবাননের হিজবুল্লারা যুদ্ধে জড়িত হওয়া ‘সবচেয়ে বড় ভুল হবে’।
ওয়াশিংটন সতর্ক করে বলেছে, কেউ সংঘাতে উস্কানি দিতে চাইলে বা কোনো ‘তীব্রতর’ ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, গাজায় হামাস যোদ্ধারা ৭ অক্টোবর সীমান্ত অতিক্রম করে ভয়াবহ অভিযার চালালে ১৪শ’ ইসরায়েলি নিহত হয়। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদেরকে হামাস যোদ্ধারা ২শ’ জনেরও বেশি লোককে জিম্মি করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল পরবর্তিতে প্রতিশোধমূলক বিরামহীন বোমা হামলা চালিয়ে এই পর্যন্ত ৪,৬০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের বেশিরভা বেসামরিক নাগরিক। কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ শনিবার থেকে রোববার রাতভর হামলায় মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় রাতভর অভিযানে অন্তত ৮০ জন নিহত হয়েছে। এতে ৩০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে।
এএফপি’র একজন সাংবাদিক হাসপাতালের মর্গের রক্তাক্ত মেঝেতে অনেক শিশুর মৃতদেহ দেখতে পান। সেখানে বিক্ষুব্ধ পরিবারগুলো মৃতদের শনাক্ত করে আহাজারি করছিল। তাদের মধ্যে একজন তার মৃত শিশুটিকে আঁকড়ে ধরে, একটি ছোট ছেলে তার ছোট বোনের শরীরে একটি কম্বল টেনে দেয়।
এছাড়াও রোববার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডাব্লিউএ) বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংস্থার ২৯ জন কর্মীকে হত্যা করা হয়েছে। আগে টুইটার হিসেবে প্রচলিত এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে নিহত কর্মীদের অর্ধেক শিক্ষক। শনিবার সংস্থাটি ১৭ জনের মৃত্যুর কথা জানায়।
মাত্রাতিরিক্ত বোমা হামলার কারণে মৌলিক সিস্টেমগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতিসংঘ বলেছে, কোল্ড স্টোরেজ ভর্তি হয়ে যাওয়ায় কয়েক ডজন অজ্ঞাত লাশ গাজা নগরীর একটি গণকবরে দাফন করা হয়েছে।
এদিকে সেনাবাহিনী জানিয়েছে, গাজা সীমান্তের কাছে ছিটমহলের ভেতরে ফিলিস্তিনি দলের ছোঁড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হামাসের সঙ্গে যুদ্ধ কয়েক মাস সময় চলতে পারে বলে হুঁশিয়ার দিয়েছেন। গ্যালান্ট বলেন, ‘এ যুদ্ধ এক মাস, দুই মাস, তিন মাস সময় নেবে এবং শেষ পর্যন্ত হামাস আর থাকবে না।’
নিবিড় আলোচনা ও মার্কিন চাপের পর শনিবার প্রাথমিক ২০টি ট্রাক ত্রাণ বিতরণের পর রোববার মিশর থেকে ১৭ ট্রাক ত্রাণের দ্বিতীয় বহর গাজায় প্রবেশ করে।
মিশরীয় মিডিয়া বলেছে, সোমবার আরও ৪০ ট্রাক গাজায় প্রবেশ করেছে।
জাতিসংঘ বলেছে, গাজার ২৪ লাখ বাসিন্দার চাহিদা মেটাতে ছিটমহলটিতে প্রতিদিন ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন এবং এখনও পর্যন্ত জ্বালানীর কোনও সরবরাহ করা হয়নি। ইউএনআরডাব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি রোববার সরবরাহ ‘তিন দিনের মধ্যে’ শেষ হয়ে যাবে বলে সতর্ক করেন। হামাস সরকার বলেছে, ১৬৫,০০০ আবাসন ইউনিট পুরো গাজা উপত্যকার অর্ধেক অভিযানে ধ্বংস হয়েছে।
সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায়, ইসরায়েল রোববার ভুলবশত একটি মিশরীয় সীমান্ত চৌকিতে হামলার কথা স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। কায়রো বলেছে, ওই হামলায় ‘সামান্য আঘাতসহ’ কয়েকজন সংখ্যক সীমান্ত রক্ষীর মৃত্যু হয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...