বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আফগানদের ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে ২৮৩ রানের লক্ষ্য পেয়েছে আফগানিস্তান।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। দলের হয়ে উদ্বোধনে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। দু’জনের অনবদ্য ব্যাটিংয়ে অষ্টম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় পাকিস্তান। প্রথম পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান যোগ করেন ইমাম ও শফিক।

দ্বিতীয় পাওয়ার প্লে শুরু হতেই পাক শিবিরে আঘাত হানে আজমতউল্লাহ ওমরজাই। তার বলে নাভিন উল হকের তালুবন্দী হন ১৭ রান করা ইমাম। ইমাম ফিরলেও একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকেন শফিক। এরপর ব্যাক্তিগত ৫৮ রানে নুর আহমেদের বলে আউট হন তিনি। এরপর উইকেটে এসে ৮ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ান। তবে সৌদ শাকিলকে নিয়ে ছোট্ট জুটি গড়েন বাবর আজম। কিন্তু সেট হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে যান শাকিলও (২৫)।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে বাবরের ব্যাটে ঘুরে দাঁড়াতে শুরু করে মেন ইন গ্রিনরা। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম অর্ধ শতক তুলে নেন বাবর। নুরের বলে আউট হওয়ার আগে ৭৪ রান করেন এ ব্যাটার। তার বিদায়ে ক্রিজে আসেন ইফতেখার আহমেদ। তবে ব্যাক্তিগত ৪০ রানে আউট হন ইফতেখার আহমেদ। সাদাব খান ফেরেন ৪০ রানে, শাহিন শাহ আফ্রিদি ৩ রানে অপরাজিত থাকেন।

এদিন আফগানদের হয়ে ৩ উইকেট নিয়েছেন নুর আহম্মেদ, দুই উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমারজাই ও একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী ও নাভান-উল-হক।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...