রবিবার, ২ আগস্ট ২০২৬

পাকিস্তানে ফিরেই বাংলাদেশের প্রশংসায় নওয়াজ শরিফ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ায় নিয়ে ‘আক্ষেপ’ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার (২১ অক্টোবর) লন্ডনে থেকে দেশে ফিরেই লাহোরে এক জনসভায় যোগ দিয়েছেন তিনি। সেখানে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন পিএমএল-এন পার্টির এই প্রধান।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পূর্ব পাকিস্তানে পাট ছাড়া আর কী উৎপাদন হত। অথচ আজ সেই দেশ পাকিস্তানকে পেছনে ফেলে কোথায় এগিয়ে গেছে। বাংলাদেশ থেকে আমরা কেন পিছিয়ে পড়লাম, পাকিস্তানের মানুষের তা জানার অধিকার আছে।

আক্ষেপের সুরে তিনি আরও বলেন, এতোদিন দুই পাকিস্তান একত্রে থাকলে; বহুদূর এগিয়ে যেতো দেশ। জোরালো হতো অর্থনৈতিক করিডোর। যে বাংলাদেশকে আমরা অবমূল্যায়ন করেছি, আজ তারা কোথায় আর আমরা কোথায়! আমরা সেই পেছনেই পড়ে আছি।

এ সময় পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন নওয়াজ শরিফ। দেশের আসন্ন সাধারণ নির্বাচনের আগে দ্বন্দ্বমূলক কোনো নীতি গ্রহণের ‘গুজব’ উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি প্রতিশোধ নিতে চাই না। সব সাংবিধানিক প্রতিষ্ঠানের উচিত একসঙ্গে কাজ করা। এছাড়া প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধের মনোভাব বজায় রাখলে পাকিস্তান কখনও উন্নতি করতে পারবে না বলেও মন্তব্য করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান।

তিনি বলেন, ভবিষ্যতে দেশের ভাগ্য নিয়ে কাউকে খেলার সুযোগ দেয়া যাবে না। আমাদের দ্বিগুণ গতিতে উন্নয়নের পথে যেতে হবে। কারণ ভিক্ষুকরা (বিরোধীদের উদ্দেশে) জাতির সমস্যার সমাধান করতে পারবে না।

এদিন গাজা উপত্যকায় ইসরায়েরের চলমান বোমা হামলার নিন্দা জানান নওয়াজ। তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের ওপর এই বর্বরতার নিন্দা জানাই। আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করুন। ফিলিস্তিন ইস্যুর যথাযথ সমাধান নিশ্চিতে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চার বছর আগে পাকিস্তানের ক্ষমতায় আসেন তেহরিক ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। এরপর তিনি চিকিৎসার কথা বলে বিদেশে পালিয়ে যান।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...