শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে সহায়তা দিলেন আতিফ আসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

ইসরায়েলি সেনাদের হামলায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় দেড় কোটি টাকার অনুদান দিয়েছেন পাকিস্তানি গায়ক ও চলচ্চিত্র অভিনেতা আতিফ আসলাম। রোববার (২২ অক্টোবর) এ অনুদান দিয়ে ভক্তদের মন জয় করেছেন এ সংগীতশিল্পী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আল-খিদমত ফাউন্ডেশন সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়ে সহায়তার আহ্বান জানায়। তাদের ডাকে সাড়া দিয়ে আতিফ আসলাম এ অনুদান দেন। এতে তারা মুসলমানদের কঠিন অবস্থায় পাশে দাঁড়ানোয় আতিফ আসলামকে ধন্যবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ গায়ক আতিফ আসলাম কঠিন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। এটিই প্রথম নয়, তিনি বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও জনকল্যাণমূলক সংস্থা আল খিদমত এ উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানায়। গায়ক আতিফ আসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এদিকে সম্প্রতি আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে একটি দোয়া শেয়ার করায় ভারতীয় ভক্তরা তার কঠোর সমালোচনা করেন। এ সামালোচনার মধ্যেই তিনি নিপীড়িত জনপদ ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসলেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...