রবিবার, ২ আগস্ট ২০২৬

জেনিন মসজিদে বিমান হামলায় ‘সন্ত্রাসী চক্রের সদস্যরা’ নিহত : ইসরাইল

- Advertisement -
Single page 1st Paragraph

পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদে ইসরাইলী বিমান হামলায় হামাস ও ইসলামিক জিহাদের “সন্ত্রাসী চক্রের সদস্যরা” নিহত হয়েছে। ইসরায়েল রোববার এ কথা বলেছে।
আল-আনসার মসজিদে এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরাইলে হামলা চালানোর পরিকল্পনায় মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইতোমধ্যে বিগত মাসগুলিতে যাদের লক্ষ্য করা হয়েছে তারা বেশ ক’টি সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং শিগগীরই আবারো সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।
হামলায় নিহতের সংখ্যা বা তাদের পরিচয় সম্পর্কে কিছু উল্লেখ না করে সামরিক বাহিনী বলেছে, তাদের ‘নিরস্ত্র’ করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনে হামলায় দুজন নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের অন্যত্র, নাবলুসে সামরিক অভিযানে একজন ফিলিস্তিনি নিহত ও তুবাসে অন্য একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে নাবলুস ও তুবাসের ঘটনাবলীর কোনো তথ্য দিতে পারেনি।
ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১৪শ’ লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় ভারী বোমাবর্ষণ শুরু করে এবং অব্যাহত এ হামলায় চার হাজার তিনশরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...