রবিবার, ১৪ জুন ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

- Advertisement -
Single page 1st Paragraph

ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দুই দল স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। ৪ ম্যাচে সবগুলোতে জিতে সমান ৮ করে পয়েন্ট আছে দুই দলের। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয়স্থানে আছে ভারত। নিজেদের পঞ্চম ম্যাচে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টিম ইন্ডিয়া।

রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবার জায়গা পেলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই ভারতের মুখোমুখি বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ড।

স্বাগতিকদের মত টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পেয়েছে কিউইরা। রানরেটের ব্যবধানে কিছুটা এগিয়ে থাকায় অবশ্য শীর্ষস্থানে আছে ব্ল্যাক ক্যাপসারাই। তবে আজকের ম্যাচের পর ‘অপরাজিত’ তকমা হারাবে একটি দল।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার বিশ্বকাপ মঞ্চেই সেই ক্ষত মুছে বদলা নেয়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এরমধ্যে এগিয়ে কিউইরা। ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড। ভারতের জয় ৩টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...