মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্র্শের জোড়া সেঞ্চুরিতে ওয়ানডে বিশ^কাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। বিশ^কাপে পাকিস্তানের বিপক্ষে কোন দলের এটিই সর্বোচ্চ দলীয় রান। তবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান অস্ট্রেলিয়ার।
ওয়ার্নার-মার্শের উদ্বোধনী জুটিতে ২০৩ বলে ২৫৯ রানের সুবাদে পহাড়সম স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৬৩ ও মার্শ ১২১ রান করেন। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৫৪ রানে ৫ উইকেট নেন।
ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার ও মার্শ। বিশ^কাপ ইতিহাসে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২০৩ বলে ২৫৯ রান করেন তারা। বিশ^কাপে যেকোন উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে বিশ^কাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
দুর্দান্ত জুুটি গড়ার পথে জোড়া সেঞ্চুরি করেছেন ওয়ার্নার-মার্শ উভয়েই। দু’টি সেঞ্চুরিই হয়েছে ৩১তম ওভারে। ঐ ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ২১তম সেঞ্চুরি করেন ৮৫ বল খেলা ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে এটি টানা চতুর্থ সেঞ্চুরি ওয়ার্নারের। এ ইনিংস খেলার পথে ভারতের বিরাট কোহলির পাশে বসলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চারটি সেঞ্চুরি আছে কোহলির।
৩১তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ওয়ানডেতে দ্বিতীয় শতক করেন বার্থ ডে বয় মার্শ। পাক্কা ১শ বল খেলে জন্মদিনে ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি করা বিশে^র ষষ্ঠ খেলোয়াড় হলেন মার্শ। নিউজিল্যান্ডের রস টেইলরের পর বিশ^কাপ মঞ্চে জন্মদিনে সেঞ্চুরির নজির গড়লেন মার্শ।
এক ম্যাচে জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম উঠেছে ওয়ার্নার-মার্শের। চতুর্থবারের মত বিশ^কাপে দুই ওপেনারের সেঞ্চুরির ঘটনা ঘটলো। এরমধ্যে দু’বার এমন রেকর্ডের মালিক শ্রীলংকার উপুল থারাঙ্গা ও তিলকরতেœ দিলশান।
৩৪তম ওভারে মার্শকে আউট করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ১০টি চার ও ৯টি ছক্কায় ১০৮ বলে ক্যারিয়ার সেরা ১২১ রান করে আউট হন মার্শ।
উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্রুতই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ০ ও স্টিভেন স্মিথ ৭ রানে প্যাভিলিয়নে ফিরলে ২৮৪ রানে তৃতীয় উইকেট হারা অসিরা।
দলের রান ৩শ পার করে পেসার হারিস রউফের বলে বিদায় নেন ওয়ার্নার। ১৪টি চার ও ৯টি ছক্কায় ১২৪ বলে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। এই নিয়ে বিশ^কাপে তৃতীয়বারের মত দেড়শ রানের ইনিংস খেললেন ওয়ার্নার। যা আর কোন ব্যাটারের নেই। ওয়ানডেতে এই নিয়ে সপ্তমবার দেড়শ রানের ইনিংস খেলে দ্বিতীয়স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৮বার দেড়শ রানের ইনিংস আছে ভারতের অধিনায়ক রোহিত শর্মার।
৪৩তম ওভারে দলীয় ৩২৫ রানে ওয়ার্নার ফেরার পর অস্ট্রেলিয়াকে চেপে ধরেন পাকিস্তানের আফ্রিদি ও রউফ। শেষ ৪৬ বলে ৫ উইকেট হারিয়ে ৪২ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের সংগ্রহ পায় অসিরা। পরের দিকে দুই অংকের কোটা স্পর্শ করেছেন মার্কাস সটয়নিস (২১) ও জশ ইংলিশ (১৩) ।
পাকিস্তানের আফ্রিদি ১০ ওভারে ৫৪ রানে ৫টি ও রউফ ৮ ওভারে ৮৩ রানে ৩ উইকেট নেন। এই নিয়ে তৃতীয়বার ওয়ানডেতে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন আফ্রিদি।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...