বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় চোরাই মদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ ডুবপুল নুর মোহাম্মদ এর চা দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,পশ্চিম খিতাবচর গ্রামের মুনাফ চৌকিদার বাড়ীর মৃত আবুল কাসেমের ছেলে সাহিদুল আলম(২৮), শাকপুরা এলাকার সর্দ্দার পাড়ার কাবুল সর্দ্দারের ছেলে সুমন সদ্দার্র (২২), পূর্ব শাকপুরা গ্রামের সর্দ্দার পাড়ার মৃত সুকুমার সর্দ্দারের ছেলে লিটন সর্দ্দার (২৩) এসআই (নি:) মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় এসময় তাদের হেফাযতে থাকা দেশি তৈরি ২৫ লিটার চোরাই মদ জব্দ করা হয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
