শুক্রবার, ২৬ জুন ২০২৬

সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে প্রতিটি মণ্ডপ

রাউজানে সর্বাধিক ২৩৩টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে শুভ মহালয়ায় গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই দেবী দুর্গার আগমনী বার্তা শুরু হয়েছে। আগামীকাল ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খ আর কাঁসার ঘন্টায় মুখরিত হয়ে উঠবে প্রতিটি পুজা মন্ডপ। সনাতন শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গ থেকে মর্তলোকে আসবেন। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও দশমীতে (২৪ অক্টোবর) বিসর্জনের মধ্যে দিয়ে ঘোড়ায় চড়েই তিনি ফিরে যাবেন স্বর্গলোকে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত তালিকা সূত্রে জানা যায়, এবার চট্টগ্রামের ১৫টি উপজেলায় ১৬৬৪টি মন্ডপে সার্বজনীন প্রতীমা পুজা এবং ৫২৬টি ঘটপুজা অনুষ্ঠিত হবে। এদের মধ্যে রাউজানে সর্বাধিক ২৩৩ টি মন্ডপে সার্বজনীন প্রতীমা পুজা অনুষ্ঠিত হবে। এছাড়াও রাউজান ২১ টি ঘট পুজাও অনুষ্ঠিত হবে। ২৩৩ টি মন্ডপের মধ্যে রাউজানের পৌরসভা ৫৮ টিসহ উত্তরাংশে ১৩১ টি এবং দক্ষিণাংশে ১০২ টি মন্ডপে সার্বজনীন প্রতীমা পুজা উদযাপন হবে। গত সোমবার শারদীয় দুর্গোৎস উপলক্ষে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ উত্তর ও দক্ষিণের পৃথক আয়োজনে বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের মধ্যে রাউজানে সর্বাধিক মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাউজানে প্রতিবছর পূজা মন্ডপের সংখ্যা বেড়ে চলছে। এখানে সকল ধর্মের লোক মিলেমিশে শান্তিপূর্ণ স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠান গুলো নির্বিঘ্নে পালন করেন।

দেশের মধ্যে রাউজান সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ উপজেলা। এই উৎসব ঘিরে রাউজানে সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মযজ্ঞ চলছে মণ্ডপে মণ্ডপে। শেষমুহুর্তে শিল্পীর তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। ফলে এখন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের। বিগত বছরের তুলনায় এ বছর দুর্গোৎসবে দ্বিগুণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। এরপরও থেমে নেই কোনো আয়োজন। রকমারি আলোক সজ্জার বর্ণালী বাহারে সাজানো হচ্ছে মন্ডপ ও তার আশপাশ। ভক্তদের নজর কারতে, সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে। থিমের উপর ভিত্তি করে বিভিন্ন মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। রাউজনে উত্তরে কেন্দ্রীয় মন্দির রাস বিহারি ধাম ও দক্ষিণে কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্য রয়েছে ঊষা কীর্তন, মঙ্গলারতি,অন্নপ্রসাদ আস্বাদন, ঢাক ঢোলের তালে আরতি, মেয়েদের ধনুচি নাচসহ নানান ধর্মীয় অনুষ্ঠান। মহাষ্টমীতে রাউজানে একমাত্র গঙ্গা মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। কুমারী পূজায় মায়ের আসন অলঙ্কৃত করবেন অনুষ্কা আচার্য্য তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। এছাড়াও নোয়াপাড়া তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ থিমপুজা শিবশক্তি মহামিলন। প্রতিবারের মত ব্যাতিক্রমধর্মী সামাজিক আলোন্দনের থিম মন্ডপ সাজিয়েছেন উত্তর দেওয়াপুর গৌরাঙ্গ সেবা সদন। গত বুধবার রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন মণ্ডপে চলছে উৎসবের ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতির শেষ পর্যায়ে কোনো কোনো মণ্ডপে চলছে রঙতুলির কাজ, আবার কোথাও কোথাও চলছে সাজসজ্জা, প্যান্ডেল ও ডেকোরেশনের কাজ। অপরদিকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সনাতন ধর্মালম্বীরা। ঘরে-বাইরে পূজাকে নিয়ে চলছে চরম ব্যস্ততা। জামা কাপড় তৈরি, কেনাকাটায় সরগরম বিপণিবিতানগুলো। চারপাশে চলছে উৎসবের আমেজ। দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী বলেন, আমরা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি। তাদের নির্দেশনা দিয়েছি মন্ডপে কোন ধরনের তামাশাভিত্তিক গান, হিন্দি গান বাজানো যাবে না। শান্তিপূর্ণভাবে সাত্ত্বিক পূজা অনুষ্ঠিত হবে।

রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে বলেন, রাউজানের প্রতিটি মন্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমাদের সনাতনী ধর্মের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে আমরা সমন্বয় সভা করেছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করবে। রাউজানে কোন ঝুঁকিপূর্ণ মন্ডপ নেই। রাউজান পৌরসভার মেয়র মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌরসভার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি পৌরসভার আয়োজনে আলাদা নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড থাকবে, আমি নিজে মণ্ডপে মণ্ডপে ঘুরে পাহারা দিব। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এবারের পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দূর্গাৎসবে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাউজান উপজেলা প্রশাসন ও রাউজান থানা পুলিশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সমন্বয় করে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, আমরা এমপি মহোদয়সহ পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি মণ্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার থাকবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রতিটি মণ্ডপ সিসিভি ক্যামরার আওতায় থাকবে। সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সবার। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উদয়ের মধ্যদিয়ে সব ধর্মের সকল মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক এই প্রার্থনায় উদযাপিত হবে এবারের পুজা। রাউজানে সর্বাধিক ২৩৩টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব ——————————— সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে প্রতিটি মণ্ডপ ——————————— গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে শুভ মহালয়ায় গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই দেবী দুর্গার আগমনী বার্তা শুরু হয়েছে। আগামীকাল ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খ আর কাঁসার ঘন্টায় মুখরিত হয়ে উঠবে প্রতিটি পুজা মন্ডপ। সনাতন শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গ থেকে মর্তলোকে আসবেন। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও দশমীতে (২৪ অক্টোবর) বিসর্জনের মধ্যে দিয়ে ঘোড়ায় চড়েই তিনি ফিরে যাবেন স্বর্গলোকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত তালিকা সূত্রে জানা যায়, এবার চট্টগ্রামের ১৫টি উপজেলায় ১৬৬৪টি মন্ডপে সার্বজনীন প্রতীমা পুজা এবং ৫২৬টি ঘটপুজা অনুষ্ঠিত হবে। এদের মধ্যে রাউজানে সর্বাধিক ২৩৩ টি মন্ডপে সার্বজনীন প্রতীমা পুজা অনুষ্ঠিত হবে। এছাড়াও রাউজান ২১ টি ঘট পুজাও অনুষ্ঠিত হবে। ২৩৩ টি মন্ডপের মধ্যে রাউজানের পৌরসভা ৫৮ টিসহ উত্তরাংশে ১৩১ টি এবং দক্ষিণাংশে ১০২ টি মন্ডপে সার্বজনীন প্রতীমা পুজা উদযাপন হবে। গত সোমবার শারদীয় দুর্গোৎস উপলক্ষে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ উত্তর ও দক্ষিণের পৃথক আয়োজনে বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের মধ্যে রাউজানে সর্বাধিক মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাউজানে প্রতিবছর পূজা মন্ডপের সংখ্যা বেড়ে চলছে। এখানে সকল ধর্মের লোক মিলেমিশে শান্তিপূর্ণ স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠান গুলো নির্বিঘ্নে পালন করেন। দেশের মধ্যে রাউজান সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ উপজেলা। এই উৎসব ঘিরে রাউজানে সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মযজ্ঞ চলছে মণ্ডপে মণ্ডপে। শেষমুহুর্তে শিল্পীর তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। ফলে এখন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের। বিগত বছরের তুলনায় এ বছর দুর্গোৎসবে দ্বিগুণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। এরপরও থেমে নেই কোনো আয়োজন। রকমারি আলোক সজ্জার বর্ণালী বাহারে সাজানো হচ্ছে মন্ডপ ও তার আশপাশ। ভক্তদের নজর কারতে, সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে। থিমের উপর ভিত্তি করে বিভিন্ন মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। রাউজনে উত্তরে কেন্দ্রীয় মন্দির রাস বিহারি ধাম ও দক্ষিণে কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্য রয়েছে ঊষা কীর্তন, মঙ্গলারতি,অন্নপ্রসাদ আস্বাদন, ঢাক ঢোলের তালে আরতি, মেয়েদের ধনুচি নাচসহ নানান ধর্মীয় অনুষ্ঠান। মহাষ্টমীতে রাউজানে একমাত্র গঙ্গা মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। কুমারী পূজায় মায়ের আসন অলঙ্কৃত করবেন অনুষ্কা আচার্য্য তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। এছাড়াও নোয়াপাড়া তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ থিমপুজা শিবশক্তি মহামিলন। প্রতিবারের মত ব্যাতিক্রমধর্মী সামাজিক আলোন্দনের থিম মন্ডপ সাজিয়েছেন উত্তর দেওয়াপুর গৌরাঙ্গ সেবা সদন। গত বুধবার রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন মণ্ডপে চলছে উৎসবের ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতির শেষ পর্যায়ে কোনো কোনো মণ্ডপে চলছে রঙতুলির কাজ, আবার কোথাও কোথাও চলছে সাজসজ্জা, প্যান্ডেল ও ডেকোরেশনের কাজ। অপরদিকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সনাতন ধর্মালম্বীরা। ঘরে-বাইরে পূজাকে নিয়ে চলছে চরম ব্যস্ততা। জামা কাপড় তৈরি, কেনাকাটায় সরগরম বিপণিবিতানগুলো। চারপাশে চলছে উৎসবের আমেজ। দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী বলেন, আমরা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি। তাদের নির্দেশনা দিয়েছি মন্ডপে কোন ধরনের তামাশাভিত্তিক গান, হিন্দি গান বাজানো যাবে না। শান্তিপূর্ণভাবে সাত্ত্বিক পূজা অনুষ্ঠিত হবে। রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে বলেন, রাউজানের প্রতিটি মন্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমাদের সনাতনী ধর্মের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে আমরা সমন্বয় সভা করেছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করবে। রাউজানে কোন ঝুঁকিপূর্ণ মন্ডপ নেই। রাউজান পৌরসভার মেয়র মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌরসভার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি পৌরসভার আয়োজনে আলাদা নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড থাকবে, আমি নিজে মণ্ডপে মণ্ডপে ঘুরে পাহারা দিব। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এবারের পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দূর্গাৎসবে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাউজান উপজেলা প্রশাসন ও রাউজান থানা পুলিশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সমন্বয় করে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, আমরা এমপি মহোদয়সহ পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি মণ্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার থাকবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রতিটি মণ্ডপ সিসিভি ক্যামরার আওতায় থাকবে। সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সবার। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উদয়ের মধ্যদিয়ে সব ধর্মের সকল মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক এই প্রার্থনায় উদযাপিত হবে এবারের পুজা। v

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...