সন্দ্বীপ মগধরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও কমিটি গঠন করার লক্ষে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মী সভায় প্রধান অতিথি এমপি মাহফুজুর রহমান মিতা বলেন-বিএনপিকে ২০০৮ সাল থেকে বাংলাদেশের জনগন বার বার লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তাই ওরা বুঝে গেছে নির্বাচনে অংশ গ্রহন করে কোন লাভ নেই। ফলে তারা বিভিন্ন টালবাহানা শুরু করেছে।
১৮ অক্টোবর সন্ধ্যায় গুপ্তছড়া বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক ও পৌরসভা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শওকত। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন,উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক,উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,মগধরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মাইনুদ্দিন ইকবাল,গুপ্তছড়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের,মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক রবিউল আলম সমীর প্রমুখ।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ জাকের হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মহিদুল মাওলা জিকু।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাহফুজুর রহমান মিতা সভাপতি ও সম্পাদক পদে সিলেকটেড ২ জনের বিপরীতে কোন প্রার্থী আছে কিনা মতামত চাইলে কোন প্রতিদ্বন্দী প্রার্থীর নাম না আসায় সভাপতি পদে আলাউদ্দীন জীবন ও সাধারন সম্পাদক পদে তৌহিদুল ইসলামকে নির্বাচিত ঘোষনা করেন এবং আগামী ১০ দিনের ভিতর পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য ইউনিয়ন আওয়ামীলিগ নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করেন।

