সোমবার, ২ নভেম্বর ২০২৬

সন্দ্বীপ ১০ শয্যা হসপিটালের জন্য হরিশপুর জনকল্যান সমিতি ইউএসএ কর্তৃক ১শ শতক জায়গার দলিল হস্তান্তর

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের জন্মলগ্নের পর সর্বপ্রথম প্রতিষ্ঠিত সন্দ্বীপ দশ শয্যা হসপিটালটি ১৯৯৪ সালে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর এটি স্থানান্তর হয় সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি সাইক্লোন শেল্টারে। সেই থেকে জরাজীর্ন ভবন,ডাক্তার সংকট ও নানা অব্যবস্থাপনায় সামান্য আউটডোর সেবা চালু রয়েছে নাম ফলকটিকে বাঁচিয়ে। নানান ষড়যন্ত্র করে সেটিও অন্যত্র স্থানান্তর বা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছিলো ।সেটি ঠেকাতে নেওয়া হয়েছিলো আইনগত ব্যবস্থাও।সেই ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে এলাকার জনগন ও জনপ্রতিনিধি মেয়র মোক্তাদের মাওলা সেলিম সহ অনেকে এটিকে ঢেলে সাঁজানোর চেষ্টা করেছেন বার বার।।গত কয়েকবছর ধরে নতুন ভবন নির্মানের জন্য বরাদ্ধ আসলেও বিনা শর্তে স্বাস্থ্য বিভাগকে জায়গা প্রদানের অভাবে সে উদ্যোগ ব্যর্থ হয় বার বার। অবশেষে সে জায়গা প্রদানে এগিয়ে আসলো হরিশপুর জনকল্যান সমিতি ইউএসএ।

আজ সেই ভবন নির্মানের জন্য ১শ শতক বা ৫০ কড়া জায়গার দলিল হস্তান্তর করলো হরিশপুর জনকল্যান সমিতি ইউএস। উক্ত দলিল হস্তান্তর কার্যক্রমের মূ্ল নেতৃত্বে ছিলেন পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।দলিল গ্রহন করেন বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস,সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম।জনকল্যান সমিতি ইউএসএর পক্ষে দলিল হস্তান্তরের দায়িত্ব পালন করেন ডাঃ মাওলানা কাজী আফচার। উক্ত দলিল হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন হরিশপুর জনকল্যান সমিতি ইউএসএ প্রায় ২ কোটি টাকা মুল্যের ১শ শতক জায়গা প্রদান করে সন্দ্বীপ পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের মানুষের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে বিশাল ব্যয়ে এই জায়গাটি প্রদান করে একটি বিশাল মানবিক কাজ করেছে। উক্ত জায়গা প্রদানে সমিতির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,উপদেষ্ঠা মোঃ হাশেম ও সভাপতি মোঃ সিরাজদৌল্ল্যার প্রশংসনীয় উদ্যোগ ও সমিতির সকলের কষ্টার্জিত টাকায় এ জায়গা প্রদান করায় আমরা সন্দ্বীপ বাসী তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করছি। তার আজ একটি চমৎকার নজির স্থাপন করে ইতিহাসের অংশ হয়ে গেলো।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...