সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাইডেনের পর আজ ইসরায়েল যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ইসরায়েল ও গাজায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে শোক প্রকাশ এবং চলমান এই সংঘাত যেন বৃদ্ধি না পায় তার জন্য সতর্ক করতে ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে তিনি মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছাবেন। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ইসরাইলে পৌঁছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ইসাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী হামাসের এই অতর্কিত হামলার কারণে ইসরায়েল ও গাজায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে শোক প্রকাশ করবেন এবং চলমান এই সংঘাত যেন বৃদ্ধি না পায় তার জন্য সতর্ক করবেন।

ডাউনিং স্ট্রিট আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার এই সফরে যতদ্রুত সম্ভব গাজায় মানবিক সহায়তা প্রবেশের রুট খুলে দেওয়ার জন্য এবং ফিলিস্তিনি ভূখণ্ডে আটকে পড়া নাগরিকদের ছেড়ে দেয়ার জন্য আহ্বান জানাবেন।

এর আগে এক বিবৃতিতে ঋষি ‍সুনাক বলেন, প্রত্যেক বেসামরিকের মৃত্যুই দুঃখজনক ঘটনা। হামাসের সন্ত্রাসী হামলার জন্য অনেক মানুষের প্রাণহানি হয়েছে।

দুইদিনের এই সফরে প্রধানমন্ত্রী সুনাক মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যাবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে ব্রিটিশ পররাষ্ট্র সচীব জেমস ক্লেভারলি মিশর,তুরস্ক ও কাতার সফর করছেন।

এর আগে বুধবার (১৮ অক্টোবর) ইসরায়ের সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক থাকলেও তা বাতিল করেছে আরব নেতারা।

এই বিভাগের সব খবর

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক দেড় কেজি স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা...

রোহিঙ্গাদের জন্য আড়াই ২ কোটি ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার

বৈশ্বিক মানবিক সহায়তার তহবিল ক্রমবর্ধমান চাপে থাকলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বহুবর্ষী মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৫২...

সর্বশেষ

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ...

রোহিঙ্গাদের জন্য আড়াই ২ কোটি ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার

বৈশ্বিক মানবিক সহায়তার তহবিল ক্রমবর্ধমান চাপে থাকলেও বাংলাদেশে আশ্রয়...

খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, পাহাড়তলীর ওরশ বাড়ি রেস্টেুরেন্টকে জরিমানা

পাহাড়তলীর ওরশ বাড়ি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং...

কাল ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডার অ্যাডমিরাল...

আগামী ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জননিরাপত্তা এবং দেশজুড়ে আইন-শৃঙ্খলা বজায়...