শুক্রবার, ১৯ জুন ২০২৬

রোনালদিনহোর আগমন দেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

একদিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ২০০২ বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দেন।

বুধবার সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এদিন বিকালে কলকাতা থেকে ঢাকায় আসেন রোনালদিনহো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছাতেই পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সাক্ষাৎকার অনুষ্ঠানে শেখ হাসিনা রোনালদিনহো বাংলাদেশে আসায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’ বিশ্বকাপজয়ী ফুটবলারের আগমন দেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।

কলকাতা সফর শেষে তিনি ঢাকায় আসেন। থাকবেন ৬-৭ ঘণ্টার মতো। ঢাকা থেকেই তিনি ফিরে যাবেন নিজ দেশে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...