শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ করবো জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে তো আজকের শিশুরাই। আমি সেভাবেই শিশুদের গড়ে তুলতে চাই।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলানগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি চাই বাংলাদেশের শিশুরা লেখাপড়া শিখবে। আজকে এখানে ছোট্ট সোনামণিরা আছো। তোমরা গুরুজনের কথা মেনে চলবে। বাবা-মার কথা মেনে চলবে। একটা কথা মনে রাখবা ‘ধন-সম্পদ টাকা-পয়সা কিছু থাকে না’ কিন্তু বিদ্যাটা থাকে, শিক্ষাটা থাকে। আর এই শিক্ষাটাই হচ্ছে মূল শক্তি।

দেশের প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমাদের শিশুরা কিন্তু তাড়াতাড়ি শিখে। আমরা বৃদ্ধরা শিখতে গেলে কোথায় বোতাম টিপতে হবে সেটা নিয়ে চিন্তা করতে হয়, আর ওরা কিন্তু ভেতর থেকে শিখে ফেলে।

সরকার প্রধান বলেন, আমি এবং আমার ছোট বোন রেহানা আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই একটা কথা শিখিয়েছি টাকা-পয়সা সম্পদ আমরা কিছুই রেখে যেতে পারবো না। কিন্তু একটা জিনিস তোমাদের লেখাপড়া শিখতে হবে। এবং তারা সত্যিকারভাবে বিশ্বের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছে। আজকের ডিজিটাল বাংলাদেশ বা অটিস্টিক বাচ্চা এবং সরকারের বিভিন্ন উন্নয়নের সঙ্গে তারা জড়িত আছে ও কাজ করে যাচ্ছে পর্দার আড়ালে। দেশের জন্য দেশের স্বার্থে আমাকে সাহায্য করে যাচ্ছে।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...