বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এডওয়ার্ডসের অধিনায়কোচিত ইনিংসে নেদারল্যান্ডসের সংগ্রহ ৮ উইকেটে ২৪৫ রান

- Advertisement -
Single page 1st Paragraph

অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দুর্দান্ত হাফ-সেঞ্চুরির ইনিংসের সুবাদে ওয়ানডে বিশ^কাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ২৪৫ রান করেছে নেদারল্যান্ডস। এডওয়ার্ডস ৬৯ বলে অপরাজিত ৭৮ রান করেন। ৮২ রানে পঞ্চম উইকেট পতনের পর লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ষষ্ঠ ও নবম উইকেটে জুটি বেঁধে ১৩৭ বল খেলে দলকে ১৬৩ রান এনে দেন এডওয়ার্ডস। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান পায় ডাচরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই দুই ঘন্টা পর শুরু হয় ম্যাচটি।
ধর্মশালায় ৪৩ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমনন্ত্রন জানায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে নেমে সাবধানে এগোতে থাকেন নেদারল্যান্ডসের দুই ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ও’দাউদ। ৬ ওভারে ২২ রান তুলেন তারা। সপ্তম ওভারের প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম বলেই বিক্রমজিতকে ২ রানে আউট করেন দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন পেসার কাগিসো রাবাদা। বিক্রমজিতকে শিকার করে ওয়ানডে ক্যারিয়ারে ৯৫ ম্যাচে ১৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাবাদা।
পরের ওভারে ও’দাউদকে ১৮ রানে বিদায় দেন পেসার মার্কো জানসেন। চার নম্বরে বাস ডি লিডেকে ২ রানের বেশি করতে দেননি রাবাদা।
রাবাদা-জানসেনের পর অন্য দুই পেসার জেরাল্ড কোয়েৎজি ও লুঙ্গি এনগিদিও সাফল্য পান। তিন নম্বরে নামা কলিন অ্যাকারম্যানকে ১২ রানে বোল্ড করেন কোয়েৎজি। সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে ১৯ রানে শিকার করেন এনগিদি। এতে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।
এরপর ষষ্ঠ থেকে নবম উইকেট পর্যন্ত লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে জুটি বেঁধে ১৩৭ বল মোকাবেলা করে ১৬৩ রান যোগ করেন অধিনায়ক এডওয়ার্ডস। ষষ্ঠ উইকেটে তেজা নিদামানুরুর সাথে ৪০ বলে ৩০, সপ্তম উইকেটে লোগান ফন বিকের সাথে ৪১ বলে ২৮, অষ্টম উইকেটে রোলফ ফন ডার মারুকে নিয়ে ৩৭ বলে ঝড়ো গতিতে ৬৪ রান এবং নবম উইকেটে আরিয়ান দত্তকে নিয়ে ১৯ বলে অবিচ্ছিন্ন ৪১ রান যোগ তুলেন এডওয়ার্ডস। এতে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের বড় সংগ্রহ পায় নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান নেদারল্যান্ডসের। এর আগে ২০১৩ সালে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৮ রান করেছিলো ডাচরা।
নিদামানুরু ২০, বিক ১০, মারু ১৯ বলে ২৯ এবং আরিয়ান ৯ বলে অপরাজিত ২৩ রান করেন। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির ইনিংসে অনবদ্য ৭৮ রান করেন এডওয়ার্ডস। নেদারর‌্যান্ডসের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ১৪ হাফ-সেঞ্চুরি করা রায়ান টেন ডসেটকে স্পর্শ করেন এডওয়ার্ডস। ডসেট ৩২ ইনিংসে ও এডওয়ার্ডস ৩৮তম ইনিংসে ১৪তম হাফ-সেঞ্চুরি করেন।
দক্ষিণ আফ্রিকার এনগিডি ৫৭ রানে, জানসেন ২৭ রানে ও রাবাদা ৫৬ রাানে ২টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...