সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে লায়ন মিজানুর রহমানের নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ঢল

সন্দ্বীপে বিশ হাজার মানুষ নিয়ে মার্চ ফর স্মার্ট বাংলাদেশ শ্লোগানকে সামনে নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছেন যুবলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান মিজান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
১৫ অক্টোবর রবিবার সকাল দশটায় শোভাযাত্রা এনাম নাহার নিশি এগ্রো খামার থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স এসে বিশাল সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজান। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই দেশের এতো উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সন্দ্বীপের উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি ২০১২ সালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন, দেলোয়ার খা সড়ক পাকা করেছেন, নতুন জাহাজ দিয়েছেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার বরাদ্দ দিয়েছেন। সন্দ্বীপের এই উন্নয়নকে অব্যাহত রাখতে তিনি সবার কাছে নৌকা প্রতীকে আবারো ভোট চান। তিনি আরো বলেন, নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি সন্দ্বীপের উন্নয়নের সমবন্টন নিশ্চিত করবো। স্বাস্থ্য সেবা, নিরাপদ নৌ যাতায়াতে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসনে কাজ করে যাবো।
উল্লেখ্য যে সকাল দশটা থেকে বিভিন্ন পরিবহনে সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা এসে নিশি এগ্রো খামার মাঠে জমায়েত হয়। সকাল সাড়ে এগারোটায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সন্দ্বীপ টাউনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মৌলভী গোলাম তোয়াহা, সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজ উদদৌল্ল্যা, মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া মঞ্জুর, ইয়াহিয়া মিলন,দিদারুল আলম মেম্বার, আবু কাউছার, স্বপন নাগ, কামাল উদ্দিন, সোহেল মেম্বার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, আনোয়ারুল কবির, দেলোয়ার হোসেন, আবদুর রহিম শিবলী, আইনুল কবির মুন্না, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শামসুল আলম, নারী নেত্রী ও সংগঠক স্বপ্না মেম্বার, রিনা বেগম, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হীরা কায়সার, সালাউদ্দিন আরমান সহ বিভিন্ন অংগ সংগঠন ও ব্যবসায়ী ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...