সোমবার, ২ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে ৪০ লিটার মদসহ দুই মদ ব্যবসায়ী আটক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চৌলাই মদসহ জুয়েল মহাজন(২৮) ও মোঃ ফিরোজ(৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। আজ রবিবার (১৫ অক্টোবর) ভোর ৫টায় বোয়ালখালী থানার এসআই (নি:) সফিকুর ইসলামের সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে ৬নং পোপাদিয়া ইউনিয়নের কানুনগোপাড়া বাজার সংলগ্ন চম্পক সাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তা এলাকায় অভিযোন চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল মহাজন(২৮) হলেন বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম ৯নং ওয়ার্ড গৌরাঙ্গ মেম্বারের বাড়ীর মৃত মিন্টু মহাজনের ছেলে এবং গ্রেফতারকৃত মোঃ ফিরোজ (৫০) রাঙ্গুনীয়া থানার পূর্ববর্তী পেয়াদা পাড়া বেতাগী ইউনিয়নের দলিল মেম্বারের বাড়ী ৭নং ওয়ার্ডের মাওলানা আব্দুর রহমানের বাড়ীর আহমদ মিয়ার ছেলে।
এ সময় তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত তাদের হাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ রুজু করা হয়েছে। তাদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালখালী থানা পুলিশের মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...