শনিবার, ২৭ জুন ২০২৬

স্যাংশন আরোপকারী ও যুদ্ধ বাঁধানো অপশক্তি মানবতার ভয়ঙ্কর শত্রু : চট্টগ্রামে শান্তি সমাবেশে বক্তারা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, স্যাংশন, অর্থনৈতিক অবরোধ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে যে অপশক্তি দুঃসহ মানবিক সংকট তৈরি করে তুলেছে তারা বিশ্ব মানবতার ভয়ঙ্কর শত্রু। এই শত্রুর আশ্রিত ও লালিত-পালিত এদেশীয় এজেন্টরা বাংলাদেশকে বিদেশি প্রভুর দখলদারিত্ব কায়েম করে যুদ্ধ যুদ্ধ খেলার ক্রীড়াক্ষেত্র বানাতে চায়। বিদেশি প্রভুর এই তাবেদাররা একাত্তরের পরাজিত অপশক্তির পাপিষ্ট বশংবদ এবং আলবদর-রাজাকার ও কথিত শান্তি কমিটির কু-পুত্র ও নাতি-পুতি। এদের বিতাড়িত করে বাংলাদেশকে বাঙালির নিরাপদ বাসভূমিতে পরিণত করতে হবে।
আজ শনিবার বিকেলে নগরীর পাহাড়তলী অলংকার চত্বরে আওয়ামী লীগের শোভাযাত্রা-পূর্ব শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে কেউ আসুক বা না আসুক তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। সংবিধান-সম্মতভাবে স্বাধীন নির্বাচন কমিশন ও শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। নির্বিঘেœ এই নির্বাচন যাতে হয় এবং বাধাগ্রস্ত না হয় সেই লক্ষে আমরা রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাবো।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল – এটা যাদের সহ্য হয় না তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। কিন্তু তারা জানে না সশস্ত্র মুক্তিযুদ্ধ ও এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন একটি দেশ কখনো ধ্বংস হয় না, বরং যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম সুজন, কার্যনির্বাহী সদস্য ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, দিদারুল আলম এমপি।
সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের প্রমুখ।
আগামীকাল রোববার বিকাল ৩টায় দারুল ফজল মার্কেটস্থ বনফুল চত্বরে ১৪, ১৫, ২০, ২১, ২২, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...