শনিবার, ২৭ জুন ২০২৬

কেমন ছেলে অসুস্থ মাকে দেখতে আসে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়। কিন্তু তাকে নেবে কে? যে ছেলে মাকে দেখতে আসে না, সে নেবে? সেই আশা দুরাশা। কেমন ছেলে খালেদা জিয়ার, যে এতো অসুস্থ মাকে দেখতে আসে না? এমন প্রশ্ন করেছেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর কাওলায় আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলে কোকো মারা গেলে আমি সমবেদনা জানাতে যাই। কিন্তু তারা বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয়, আমাকে ঢুকতে দেয়নি। বঙ্গবন্ধু ও আমার মা সহায়তা না করলে আজ খালেদা জিয়া নিজেকে ‘বেগম জি’ হিসেবে পরিচয় দিতে পারতো না। তখন কোথায় থাকতো খালেদা জিয়া।

দেশের সম্পদ বিক্রি করার প্রতিশ্রুতি দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। গ্যাস বিক্রি করার কথা দিয়েছিল। সেই প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি বলেছিলাম, আমি বঙ্গবন্ধুর কন্যা। ক্ষমতার লোভ আমি করি না। কিন্তু ক্ষমতায় এসে খালেদা জিয়া কী করলো? গ্যাস তো দিতে পারলোই না, দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে, এতিমের টাকা আত্মসাৎ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না, শেখ হাসিনাও বিরোধী দলের নেত্রী হতে পারবে না। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার। এখন তিনি প্রধানমন্ত্রীও না, নেত্রীও না। তিনি এখন একজন সাজাপ্রাপ্ত আসামি।

এর আগে দুপুর থেকেই জনসভায় নেতা-কর্মীরা আসতে শুরু করেন কাওলা মাঠে। বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধনের দিন এ সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...