বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ পৌরসভাস্থ ৬ টি পূজামণ্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা করেছে পৌরসভা কর্তৃপক্ষ

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সন্দ্বীপ পৌরসভাস্থ ৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা করেছে সন্দ্বীপ পৌরসভা কর্তৃপক্ষ।১২ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় পৌরসভা কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

পৌর কাউন্সিলর আলাউদ্দীন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার এসআই মোঃ কামরুজ্জামান, সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবি মজুমদার, প্যানেল মেয়র সফিকুল মাওলা, কাউন্সিলর আবু তাহের, মোক্তাদের মাওলা ফয়সাল ও প্রত্যেকটি মন্দিরের প্রতিনিধি বৃন্দ।এ সময় সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার মাধব চন্দ্র দাস ও পৌরসভার সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মন্ডপ প্রতিনিধিদের পক্ষ থেকে পৌরসভা ৯ নং ওয়ার্ডের দলই পাড়াস্থ আনন্দময়ী কালিবাড়িকে ঝুঁকিপুর্ন মন্ডপ হিসাবে চিহৃিত করা হয়।এবং বিগত দিনে সেৃখানকার কয়েকটি ঘটনার বর্ননা দিয়ে সেখানে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কারা কারা দুর্ঘটনা ঘটাতে পারে তাদের তালিকা প্রস্তুত ও তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ সময় মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই পূজা উপলক্ষে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে যে কোন সময় দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সকলকে সতর্ক দৃষ্টি রাখা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সর্বদা যোগাযোগ ও নিজেদের স্বেচ্ছাসেবক নির্বাচনে সচেতন ভূমিকা রাখার আহব্বান জানান তিনি। এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে জনপ্রতিনিধি, আওয়ামীলিগ,যুবলীগ,ছাত্রলীগ সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের ও সচেতন থাকার আহব্বান জানান তিনি।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...