মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে : মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর জানান যে প্রতিনিধিদলকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি আজ সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করে। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ওনারা (মার্কিন প্রতিনিধিদল) জিজ্ঞেস করেছেন যে এ রকম আশঙ্কা করা হচ্ছে কি না, নির্বাচনে কে আসবে, কে আসবে না। আমি বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায়, সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে আসবে না- সেটি সেই দলের সিদ্ধান্ত।’
আইনমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, তার সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। সংলাপ নিয়েও তারা (প্রতিনিধিদল) জিজ্ঞাসা করেনি। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা বজার রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের আইন করাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, তাদের বলেছি কমিশন নিয়োগে এই উপমহাদেশে কোথাও আইন নেই। আমাদের এখানেও ছিল না। নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। তফসিল ঘোষণার পর, নির্বাচন সংক্রান্ত কাজে সংশ্লিষ্টতা রয়েছে- এমন সকল বিভাগ ও প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হয়।
আনিসুল হক বলেন, প্রতিনিধিদলের বক্তব্য ছিল ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মধ্যে পার্থক্যটি কোথায় ? পার্থক্যের কথা অত্যন্ত পরিষ্কার ভাবে বলা হয়েছে।
প্রতিনিধিদলটি আমাদের জুডিশিয়ারী সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের জুডিশিয়ারির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরে হয়েছে। আইনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী প্রতিনিধিদলটি কোনো সাজেশন দেয়নি। তারা শুনতে চেয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কে আসবে, কে আসবে না- তা নিয়ে আশঙ্কা আছে কি না, ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী প্রতিনিধিদল আইনমন্ত্রী আনিসুল হকের কাছে সেটা জানতে চেয়েছে । জবাবে আইনমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার চায়, সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে আসবে না- সেটি সেই দলের সিদ্ধান্ত।
আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি মূল্যায়ন করতে গত শনিবার ঢাকায় আসে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সমন্বয়ে গঠিত মার্কিন প্রতিনিধিদলটি। নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন অংশীজনের সঙ্গে তারা ধারাবাহিকভাবে বৈঠক করছে। তারই ধারাবাহিকতায় ৯ সদস্যের প্রতিনিধিদলটি আজ সচিবালয়ে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করে। পরে আইন মন্ত্রণালয়ে এসে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করে। তবে বৈঠকের বিষয়ে প্রতিনিধিদলের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...