বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় বিয়ের মত না দেওয়ায় স্ত্রীকে হত্যা, প্রবাসী যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বিতীয় বিয়ের মত না দেওয়ায় স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া এক যুবককে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. এনামের (৩০) বাড়ি রাউজান উপজেলার পূর্বটিলা জানিপাথর এলাকায়। গত সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১ অক্টোবর এনাম তার স্ত্রী নূরজাহান মনিকে (২১) শ্বাসরোধে খুন করে ‘অসুস্থ হয়ে মৃত্যুর কথা’ প্রচার করে। “পরে সে চট্টগ্রাম থেকে পালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে গিয়ে পরিচয় গোপন করে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসে।”

র‌্যাব জানায়, চার বছর আগে টেলিফোনে মনির সাথে এনামের পরিচয় হয়, সেখান থেকে প্রেম। পরে পারিবারিকভাবে বিয়ে করেন তারা। তিন বছর বয়সী একটি সন্তানও আছে তাদের।

র‌্যাব কর্মকর্তা রেজওয়ান বলেন, “মনি অসুস্থ হওয়ায় এনাম তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে দ্বিতীয় বিয়ে করার অনুমতি চায়। তাতে সম্মতি না দেওয়ায় সে এ হত্যাকাণ্ড ঘটায়।”
সংবাদ সম্মেলনে বলা হয়, বিয়েতে দেনমোহরের পরিমাণ বেশি হওয়ায় এনাম টাকা দিতে পারবেন না জেনে স্ত্রীকে ‘মানসিক নির্যাতন’ করতেন। নারীদের সাথে ভিডিও কলে অশালীন কথাবার্তা বলতেন, যাতে মনি নিজেই তাকে ছেড়ে চলে যান।”

র‌্যাব উপ-অধিনায়ক বলেন, দুই বছর আগে এনাম চাকরি নিয়ে ওমানে চলে যান। সেখানে যাওয়ার পর স্ত্রীর ভরণ-পোষণের খরচ দেওয়া বন্ধ করে দেন। মনি তখন বাবার বাড়িতে থাকতে শুরু করেন। প্রবাসে থাকা অবস্থায় এনাম দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন এবং শ্বশুরকে বিষয়টি জানান।

“গত ১৭ সেপ্টেম্বর এনাম দেশে আসার পরদিন তার স্ত্রী মনিও শ্বশুরবাড়িতে আসেন। এসময় দ্বিতীয় বিয়ের অনুমতির জন্য তার ওপর নির্যাতন শুরু করেন এনাম। এক পর্যায়ে গত ২৫ সেপ্টেম্বর তিনি মারধর করলে মনি বাবার বাড়িতে চলে যান। পরে সেখান থেকে এনাম আবার তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন।

“১ অক্টোবর সকালে বাড়ির গুদাম ঘরে এনামের সাথে মনির ঝগড়া হয়। তখন মনিকে মারধর করেন এনাম। অসুস্থ বোধ করায় মনি বিছানায় শুয়ে পড়লে এনাম ওড়না দিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান।”
র‌্যাব কর্মকর্তা বলেন, ঘটনার দিন দুপুরে এনামের ছোট ভাই মনির বাবাকে ফোন করে জানায় ‘মাথা ঘুড়ে পড়ে গিয়ে’ মৃত্যু হয়েছে তার। তখন মনির পরিবারের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহালে মনিকে হত্যার প্রাথমিক আলামত পাওয়া যায়।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...