মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ঢাকা আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন

- Advertisement -
Single page 1st Paragraph

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৫-১৮ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করতে পারেন। সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করতে পারেন।

আফরিন আখতার নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এর আগে চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এবং নির্বাচনী বিষয়গুলোও আলোচনার জন্য আসতে পারে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...