মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেদারল্যান্ডসকে ৩২৩ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করেছে নিউজিল্যান্ড। উইল ইয়ং ৭০, ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম ৫৩ ও রাচিন রবীন্দ্র ৫১ রান করেন।
হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস।
ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও ইয়ং। অষ্টম ওভারে দলের রান ৫০ পার করেন তারা। ১৩তম ওভারের প্রথম বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কনওয়েকে ৩২ রানে থামিয়ে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন নেদারল্যান্ডসের স্পিনার রোলফ ফন ডার মারু। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ৬৭ রান পায় নিউজিল্যান্ড।
এরপর ক্রিজে ইয়ংয়ের সঙ্গী হন আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান রবীন্দ্র। কনওয়ের সাথে আরও একটি বড় জুটির চেষ্টা করেন ইয়ং। এই জুটিতেই ওয়ানডেতে ষষ্ঠ অর্ধশতকের দেখা পান ইয়ং। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার পথেই ছিলেন তিনি।
কিন্তু ২৭তম ওভারের প্রথম বলে ইয়ংকে শিকার করে নেদারল্যান্ডসকে ব্রেক থ্রু এনে দেন পেসার পল ফন মিকেরেন। ৭টি চার ও ২টি ছক্কায় ৮০ বলে ৭০ রান করে আউট হন ইয়ং। দ্বিতীয় উইকেটে রবীন্দ্রর সাথে ৮৪ বলে ৭৭ রান যোগ করেন ইয়ং।
ইয়ং ফেরার পর বলের সাথে পাল্লা দিয়ে রান তুলে ওয়ানডেতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রবীন্দ্র। ৫০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরের ডেলিভারিতেই মারুর দ্বিতীয় শিকার হন ৩টি চার ও ১টি ছক্কায় ৫১ বলে ৫১ রান করা রবীন্দ্র।
৩৩তম ওভারে দলীয় ১৮৫ রানে রবীন্দ্র ফেরার পর ড্যারিল মিচেলকে নিয়ে রানের চাকা সচল রাখেন লাথাম। চতুর্থ উইকেটে লাথামের সাথে ৪৭ বলে ৫৩ রান তোলার পর ব্যক্তিগত ৪৮ রানে বিদায় নেন মিচেল। তার ৪৭ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো।
৪৯তম ওভারে আউট হবার আগে ওয়ানডেতে ২২তম হাফ-সেঞ্চুরি করেন লাথাম। ৪৬ বল মোকাবেলা করে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ রান করেন লাথাম।
শেষদিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩৭ রান এবং ম্যাট হেনরির ৪ বলে অপরাজিত ১০ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড।ওয়ানডে ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের।
নেদারল্যান্ডসের পক্ষে মিকেরেন-মারু-আরিয়ান ২টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ। এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু...

সর্বশেষ

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল)...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে...

বাজেট কেবল অর্থ বরাদ্দের দলিল নয় দেশের উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখাও

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় বাজেটকে কেবল...

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের...