সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মনজুর হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করার পর কুপিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।
রোববার (৮ অক্টোবর) বিকালে দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গুনিয়া পৌর এলাকার শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিলেন যুবলীগ নেতা মনজুর হোসেন ও তার বন্ধু সেকান্দর। হঠাৎ তাদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাদের দুজনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন গুরুতর আহত মনজুর ও সেকান্দরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল্লাহ বলেন, সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ বলেন, যুবলীগ নেতাকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই হত্যাকাণ্ডে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শান্তিনিকেতন বালুমহালের নিকটে দু’পক্ষের মারামারির একপর্যায়ে মনজুর হোসেন টাক্কুলের হাটুতে গুলি লাগে। স্থানীয়রা তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে...

সুর নিকেতন ফেনীর অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সুর নিকেতন ফেনীর আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপারসহ বিএনপি জামাতের...

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

সর্বশেষ

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায়...

সুর নিকেতন ফেনীর অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সুর নিকেতন ফেনীর আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে...

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...