সোমবার, ১৩ জুলাই ২০২৬

সব পত্রিকায় ছোটদের পাতা থাকা উচিত : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগে দৈনিক পত্রিকাসহ প্রায় সকল পত্রিকায় নিয়মিত ছোটদের পাতা প্রকাশ হতো, সেখানে শিশু-কিশোরদের লেখা, তাদের জন্য লেখা বের হতো। এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না। কিন্তু এই ধরনের পাতা প্রকাশের মাধ্যমে শিশু বিকাশ ও সমাজ গঠনে সকল পত্রিকার প্রতি আমার আহবান থাকবে। আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টাইমস মিডিয়া ভবনে দৈনিক সমকাল পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন। পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম এবং সংশ্লিষ্ট সকল সদস্য ও অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদপত্রের সাথে ছেলেবেলার স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, “বাল্যকালে আমি ছোটদের পাতায় লিখতাম। যেদিন আমার কোনো লেখা বা কবিতা ছাপা হতো, সেদিন যে আমার কি আনন্দ হতো! বড়দের কাছে গিয়ে সেটি দেখাতাম। সে সব এখনো আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।” সমকালের জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, দৈনিক সমকাল শুরুতেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং ১৮ বছর পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। আমি আশা করবো, সমকাল শতবর্ষী হোক এবং পত্রিকাটি শুধু সমাজের দর্পণ হিসেবেই নয়, সমাজ গঠনেও কাজ করবে, দায়িত্বশীল সমালোচনা করবে, একই সাথে দেশ, সমাজ ও রাষ্ট্রের গৌরবগাথাও তুলে ধরবে।
সমকাল তার ভবিষ্যতের পথ চলায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, প্রত্যাশা ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, ‘আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলেছে, আশা করি সেই অগ্রযাত্রায় সমকাল পত্রিকা সারথি হবে।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...