শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।
কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রগামী অভিভাসন প্রত্যাশীদের নিয়ে যতো দুর্ঘটনা ঘটেছে এটি তার মধ্যে সর্বশেষ ও ভয়াবহ।
ওক্সাকা এবং প্রতিবেশী পুয়েব্লাকে সংযোগকারী একটি হাইওয়েতে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
মেক্সিকোর জাতীয় অভিবাসন সংস্থা জানিয়েছে, বাসটিতে ৫৫ বিদেশী আরোহী ছিল।
উল্লেখ্য, বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বাসে মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।
ভয়াবহ দুর্ঘটনা, অপরাধী চক্র দ্বারা অপহরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাঁদাবাজির শিকার হওয়ার ঝুঁকি নিয়েই তারা এই চেষ্টা চালায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে ২০১৪ সাল থেকে এই পর্যন্ত আট হাজার দুশোরও বেশি অভিবাসন প্রত্যাশী নিহত কিংবা নিখোঁজ হয়েছে।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...