রবিবার, ১৪ জুন ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ব্যাটিং দৃঢ়তার পর বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো পাকিস্তান। আজ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৮১ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
প্রথমে ব্যাট করে রিজওয়ান-শাকিলের ৬৮ রানের দু’টি ইনিংসের সুবাদে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে বিক্রমজিত সিংয়ের ৫২ ও বাস ডি লিডের ৬৭ রান সত্বেও ৪১ ওভারে ২০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
হায়দারাবাদে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৮ রানে প্যাভিলিয়নে ফিরে পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান ১২, ইমাম উল হক ১৫ ও অধিনায়ক বাবর আজম ৫ রান করেন।
দশম ওভারেই চাপে পড়া পাকিস্তানকে বিপদমুক্ত করেন রিজওয়ান ও শাকিল। নেদারল্যান্ডস বোলারদের চাপে ফেলে পাল্টা আক্রমন করেন রিজওয়ান ও শাকিল। এতে ২০তম ওভারেই শতরান পেয়ে যায় পাকিস্তান। দলের রান দেড়শতে পৌঁছানোর আগেই ওয়ানডেতে শাকিল দ্বিতীয় ও রিজওয়ান ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন। ২৯তম ওভারে শাকিলকে ৬৮ রানে থামিয়ে নেদারল্যান্ডসকে ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার আরিয়ান দত্ত। ৫২ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সাথে ১১৪ বলে ১২০ রান যোগ করেন তিনি।
শাকিল ফেরার ১৯ বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন রিজওয়ানও। পেসার বাস ডি লিডের বলে বোল্ড হন রিজওয়ান। ৭৫ বল খেলে ৮টি চারে ৬৮ রান করেন রিজওয়ান।
৩২তম ওভারে রিজওয়ান ফেরার পর ইফতিখার ৮ রানে থামেন। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রান তুলে পাকিস্তানের রান আড়াইশ পার করেন মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান। নাওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রানে ফিরেন।
এরপর ২৫২ রানে অষ্টম উইকেট হারালেও শেষ দুই উইকেটে ৩৪ রান পায় পাকিস্তান। শেষ দুই ব্যাটার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের দৃঢ়তায় ৪৯তম ওভারে অলআউট হবার আগে ২৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। রউফ ১৬ রানে ফিরলেও ১৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। নেদারল্যান্ডসের বাস ডি লিডে ৬২ রানে ৪ উইকেট নেন। বিশ^কাপে কোন ম্যাচে ৪ উইকেটের বেশি নিতে পারেনি নেদারল্যান্ডসের পক্ষে কোন বোলার।
জয়ের জন্য ২৮৭ রানের লক্ষে খেলতে নেমে ৫০ রানে ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ৭৬ বলে ৭০ রান তুলে ডাচদের লড়াইয়ে রাখেন ওপেনার বিক্রমজিত সিং ও বাস ডি লিডে। জুটিতে বিক্রমজিত ওয়ানডেতে পঞ্চম অর্ধশতক পূর্ণ করেন।
অর্ধশতকের পর বিক্রমজিতকে ইনিংস বড় করতে দেননি পাকিস্তানের স্পিনার শাদাব খান। ৪টি চার ও ১টি ছক্কায় ৬৭ বলে ৫২ রান করেন বিক্রমজিত।
বিক্রমজিত ফেরার পর নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপে ধস নামে। ৫১ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের মুখে ছিটকে পড়ে ডাচরা। এক পর্যায়ে ১৮৪ রানে নবম উইকেট হারায় তারা। এরমধ্যে ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পুর্ন করে ৬৭ রানে নওয়াজের বলে বোল্ড হন ডি লিডে। ৬৮ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
শেষ দিকে নয় নম্বর ব্যাটার লোগান ফন বিকের অপরাজিত ২৮ রানে ২শর কোটা পার করে ৪১তম ওভারে ২০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। পাকিস্তানের রউফ ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২৮৬/১০, ৪৯ ওভার (রিজওয়ান ৬৮, শাকিল ৬৮, ডি লিডে ৪/৬২)
নেদারল্যান্ডস : ২০৫/১০, ৪১ ওভার (ডি লিডে ৬৭, বিক্রমজিত ৫২, রউফ ৩/৪৩)
ফল : পাকিস্তান রানে ৮১ জয়ী।
ম্যাচ সেরা:সৌদ শাকিল(পাকিস্তান)।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...