রবিবার, ১৪ জুন ২০২৬

পর্দা উঠল বিশ্বকাপ ক্রিকেটের

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানারআপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার পর্দা উঠল আইসিসি বিশ্বকাপের।
লোভনীয় ফ্র্যাঞ্চাইজি ও বিশ্বব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগ্রাসনে অনেকটাই হুমকিতে পড়ে গেছে ৫০ ওভারের ক্রিকেট। ৫২ বছরের ইতিহাসে এই ফর্মেটের ক্রিকেট এখন দারুন সংকটের মোকাবেলা করছে।
খেলাটির আইন ও বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্বে থাকা এমসিসির নতুন সভাপতি মার্ক নিকোলাস ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন,‘ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধুমাত্র ওয়ানডে ফর্মেটেই বিশ্বকাপ হওয়া উচিৎ। আমাদের মনে হয় দ্বিপাক্ষিয় ভাবে এর নায্যতা দেয়া কঠিন। অনেক দেশই এর ভিত্তি পুরণ করছে না। এই মুহুর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের এমন শক্তি রয়েছে যা প্রায় অতিপ্রাকৃত। উন্মুক্ত এই বাজারে অর্থের জয়জয়কার। আর সেটিই খেলাটিকে শেষ করে দিচ্ছে।’
৫০ ওভারের ফরম্যাটকে খেলাটি ভিত্তি ও উচ্চ মানের পথ প্রদর্শক হিসেবে দেখা হয়, যেটা গ্রাস ও ধ্বংস করে দিচ্ছে টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল লিখেছেন,‘ ক্রমেই হ্রাস পাওয়া ওয়ানডে ক্রিকেট শুধুমাত্র গুরুত্ব পাচ্ছে বিশ্বকাপের বছরে।’
এই বছর শুধুমাত্র ১০টি দল বিশ্বকাপে খেলছে। তবে এর ব্যাপ্তি ৪৫ দিন। অপরদিকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে ২০টি দেশ। অথচ এর ব্যাপ্তি চার সপ্তাহ। তাছাড়া আগামী সপ্তাহের ভোটাভুটিতে ২০২৮ অলিম্পিকে টি-টোয়েন্টি ফর্মেটের ক্রিকেট অন্তুর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
অবশ্য ৫০ ওভার ও টি-টোয়েন্টি ক্রিকেটকে সহ-অবস্থানেই দেখছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন,‘ ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই শীর্ষ ইভেন্টগুলোর একটি, যেখানে আমরা অংশীদার হতে চাই।’

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...