শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট ইংল্যান্ডের

- Advertisement -
Single page 1st Paragraph

জো রুটের হাফ-সেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় আজ থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রুট সর্বোচ্চ ৭৭ রান করেন। ইনিংসের শেষ দিকে লোয়ার অর্ডারে অষ্টম থেকে দশম উইকেট জুটিতে ৫৩ রান পায় ইংলিশরা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। পেসার ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে কোন রান নিতে না পারলেও, পরের ডেলিভারিতে লং লেগ দিয়ে ছক্কা আদায় করে নেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। ওভারে আরও ১টি চারে দলকে ১২ রান এনে দেন তিনি।
প্রথম ওভারে ১২ রান এলেও পরের দিকে রান তোলার গতি কমে যায় ইংল্যান্ডের। ৭ ওভার শেষে ৩৯ রান পায় ইংলিশরা। অষ্টম ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার ডেভিড মালানকে ১৪ রানে শিকার করে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার ম্যাট হেনরি।
ভালো শুরুর পরও বেশি দূর যেতে পারেননি বেয়ারস্টোও। ১৩তম ওভারে স্পিনার মিচেল স্যান্টনারের বলে আউট হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৫ বলে ৩৩ রান করেন বেয়ারস্টো।
নিতম্বে ইনজুরির কারনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে না পারা বেন স্টোকসের জায়গায় ইংল্যান্ড একাদশে সুযোগ পেয়ে মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন হ্যারি ব্রুক। ১৭তম ওভারে প্রথমবারের মত আক্রমনে আসা নিউজিল্যান্ড স্পিনার রাচিন রবীন্দ্রর করা তৃতীয় ও চতুর্থ বলে বাউন্ডারি এবং পঞ্চম বলে ছক্কা মারেন ব্রুক। তবে ওভারের শেষ বলে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২৫ রান করেন ব্রুক।
ব্রুকের বিদায়ে উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি মঈন আলি। অকেশনাল অপ-স্পিনার গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন ১৭ বলে ১১ রান করা মঈন। এতে ১১৮ রানে চতুর্থ উইকেটে পরিনত হয় ইংল্যান্ড।
বড় জুটির লক্ষ্যে পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন জো রুট ও অধিনায়ক জশ বাটলার। তাদের হাফ-সেঞ্চুরির জুটিতে ২শর দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংল্যান্ড। ৩৪তম ওভারে বাটলারকে ৪৩ রানে থামিয়ে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন হেনরি। ৪২ বলের ইনিংসে ২টি করে চার-ছক্কা হাকান বাটলার। জুটিতে ৭২ বলে ৭০ রান যোগ করেন রুট-বাটলার। এই জুটিতেই ৫৭ বল খেলে ওয়ানডেতে ৩৭তম হাফ-সেঞ্চুরির দেখা পান রুট।
বাটলারের বিদায়ের পর লিয়াম লিভিংস্টোনকে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন রুট। কিন্তু সেটি বড় হতে দেননি বোল্ট। লং অফে হেনরিকে ক্যাচ দিয়ে ২০ রানে থামেন লিভিংস্টোন। জুটিতে ৩৩ বলে ৩৩ রান যোগ করেন লিভিংস্টোন-রুট।
হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টারত রুট ৪২তম ওভারে ফিলিপসের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন । তবে আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৮৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন রুট।
দলীয় ২২৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে রুট ফেরার পর লোয়ার অর্ডার ব্যাটারদের ৫৩ রান পায় ইংল্যান্ড। শেষ উইকেটে ২৬ বলে অবিচ্ছিন্ন ৩০ রান তুলেন আদিল রশিদ ও মার্ক উড। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ইংল্যান্ড।
লোয়ার অর্ডারে স্যাম কারান ১৪, ক্রিস ওকস ১১, আদিল রশিদ অপরাজিত ১৫ এবং মার্ক উড অনবদ্য ১৩ রান করেন। নিউজিল্যান্ডের হেনরি ৪৮ রানে ৩টি, স্যান্টনার ৩৭ রানে ও ফিলিপস ১৭ রানে ২টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...