মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার কামিলের দোয়া মাহফিল

 বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ইউনুচ গণি চৌধুরী বলেন, মাদরাসার শিক্ষার্থীরা আজ পিছিয়ে নেই, সর্বক্ষেত্রে তাদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাদরাসা শিক্ষার যথেষ্ট মানোন্নয়ণ হয়েছে। এ ধারা আগামীতে অব্যাহত থাকবে। তাই সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অদ্য ৪ অক্টোবর’২৩ বুধবার বেলা ১১ টায় হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল কামিল মাদরাসায় কামিল পরীক্ষার্থীদের আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ এয়াছিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ফোরকান বাবু, মোহাম্মদ মনসুর আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ সওদাগর, আলহাজ্ব নূরূল হক , রেজাউল করীম। কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (দ.) পরিবেশনের মাধ্যমে আরম্ভকৃত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মওলানা সৈয়দ মোহাম্মদ নূরুল আমিন, সহকারী অধ্যাপক মওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী,আরবি প্রভাষক মওলানা আবু তাহের ফারুকী। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শেখ ফয়েজুল্লাহ আহমদ,সহকারী অধ্যাপক মুহাম্মদ মনজুরুল কাদের,আরবি প্রভাষক মওলানা ফরিদুল হক চৌধুরী, আরবি প্রভাষক মওলানা সাইদুল ইসলাম পাটোয়ারী, আরবি প্রভাষক মওলানা আরিফুল মোস্তফা, সরকারী মৌলভী মুহাম্মদ আবদুন নূর, সরকারী মৌলভী মুহাম্মদ মোরশেদুল কাদেরী, সিনিয়র সহকারী শিক্ষক নাছির উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, সহকারী মৌলভী মোহাম্মদ মাসউদ , ক্বারী ফরিদুল হক প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...