মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ভেনিসে বাস খাদে পড়ে ২১ জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

ইতালির ভেনিসে একটি সেতু থেকে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছে।
বাসটি পড়ে যাওয়ার পর এতে আগুন ধরে যায়।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে।
ভেনিস অঞ্চলের গভর্ণর লুকা জাইয়া বলেছেন, এই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত আরো ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ইতালিয়ান ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একজন নগর কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ইউক্রেন, ক্রোয়েশিয়া, জার্মানী ও ফ্রান্সের নাগরিক রয়েছে।
নিহতদের শনাক্তের কাজ চলছে।
ভেনিস শহরের মেয়র লুইজি ব্রুনেরো স্থানীয় গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বাসটি উড়াল সেতু থেকে মেস্ত্রে রেললাইনের কাছে ছিটকে পড়ে। উড়াল সেতুটি মূল ভূখ-ের সঙ্গে ভেনিসকে সংযুক্ত করেছে।
তিনি বলেছেন, ‘এটি একটি ভয়াবহ দৃশ্য, আমি বাকরুদ্ধ।’ এই ঘটনায় শহরে শোক ঘোষণা করেছেন তিনি।
স্কাই ইতালিয়া জানিয়েছে, বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২১টি মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন।
দেশটির পরিবহণ মন্ত্রী মাত্তিও সালভিনি বলেছেন, চালকের আকস্মিক অসুস্থতা দুর্ঘটনার কারণ হতে পারে।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...