সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর সমাবেশ আনোয়ারার কেইপিজেড মাঠে

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২৮ অক্টোবর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর পতেঙ্গা প্রান্তে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলের উদ্বোধন শেষে আনোয়ারা প্রান্তে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন- কেইপিজেডের পাশের মাঠে এই সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
তিনি বলেন, ‘আগামী ২৮ অক্টোবর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করতে চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানকে সামনে রেখে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় নির্মিত বঙ্গবন্ধু টানেল ও আনোয়ারায় সুধী সমাবেশস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং এসএসএফের একটি বিশেষজ্ঞ দল। আনোয়ারায় কেইপিজেডে ঢুকতেই ফটকের পার্শ্ববর্তী যেই এল সাইজের বিশাল মাঠ রয়েছে, সেখানেই সুধী সমাবেশ হবে। ঢাকা থেকে আসা এসএসএফের বিশেষজ্ঞ দল স্থানটি পছন্দ করে গেছেন।’

টানেল উদ্বোধন ও আনোয়ারার কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর বিশাল জনসমাবেশ সফল করতে কাল বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বলেও জানান মফিজুর রহমান। চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠেয় এই বর্ধিত সভায় কমিটির সবাইকে উপস্থিত থাকারও আহ্বান জানান।

সমাবেশের স্থান পরিদর্শনের সময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...