শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ হেফাজতে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর অভিযোগ উঠেছে।

ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ দুদকের উপ-পরিচালক ছিলেন। তিনি চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় থাকতেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল্লাহর ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ জানান, আমাদের জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। তবে মামলার বিষয়টি আমরা জানতাম না। বাবাও আমাদের জানাননি। মঙ্গলবার রাতে কয়েকজন পুলিশ গিয়ে বাবাকে ধরে থানায় নিয়ে যায়। থানায় পৌঁছানোর পর পুলিশ ফটক বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, বাবা অসুস্থ, হার্টের সমস্যা ছিল। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। তিনি হার্টের রোগী, ইনহেলার আর ওষুধ লাগে সবসময়। বাবাকে থানায় নেওয়ার সঙ্গে সঙ্গে মূল ফটক বন্ধ করে দেয়। ইনহেলার ও ওষুধ বাবার কাছে পৌঁছাতে দেয়নি। পরে রাতে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে বাবার মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

তিনি বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে খারাপ লাগছে জানালে তাকে আমার রুমে এনে বসাই। সেখান থেকে তার ভাইকে ডেকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অ্যাম্বুলেন্স কল করতে চেয়েছিলাম। কিন্তু উনার পরিবারের লোকেরা সিএনজি করে দ্রুত নিয়ে যেতে চাইলেন। উনারা অবশ্য মুখে ইনহেলারও দিয়েছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের পরিদর্শন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...