সোমবার, ৬ জুলাই ২০২৬

জামালখানে খ্যাতিমান ব্যক্তিদের ডকুপেইন্ট ‘কিংবদন্তী’ উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সাথে পরিচিত করতে ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং সংযোজন করে জামালখান মোড়ে ডকুপেইন্ট ‘কিংবদন্তী’ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আজ সকালে এ ডকুপেইন্ট উদ্বোধন করেন।
এ সময় মেয়র বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকারি যে কোন সংস্থা উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্য্যবর্ধনে প্রকল্প করে দেবে। চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে নগর পরিকল্পনায় সৌন্দর্য্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগাম গড়ার জন্য কাজ করছি। সরকারি যে কোন সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্য্যবর্ধনে কাজে লাগাবে। আমি চাই, পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জনপরিসরের বিকাশ ঘটাতে।
এর আগে, চকবাজার কাতালগঞ্জ এলাকায় বৌদ্ধ মন্দির-পাঁচলাইশ মোড় রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ, রোড ডিভাইডারসহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র রেজাউল।
জামাল খানের কাউন্সিলর শৈবাল দাস সুমন জানান, নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সাথে পরিচিত করতে ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং সংযোজন করা হয়েছে এ প্রকল্পে। এসময় আরো উপস্থিত ছিলেন স্লোগান নিউজডটকম এর সম্পাদকমন্ডলীর সভাপতি এটিএম শহীদুল্লাহ্ শহীদ, কাউন্সিলর নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, ছাত্রলীগ নেতা জিএম তৌসিফ।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...