শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

- Advertisement -
Single page 1st Paragraph

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ৩টায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে সোমবার (২ অক্টোবর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এক সমাবেশে ফখরুল অভিযোগ করেন, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে। দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ছে, বেগম জিয়াকে এই সরকার হত্যা করতে চায়।
দেশের বাজার ব্যবস্থাপনা ও অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। বর্তমান সরকার ব্যাংক লুটকারীদের সরকার। বর্তমান সরকার বর্গির সরকার, জনগণের সবকিছু লুট করে নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় টাকা পাচার করেছে।
তিনি আরও অভিযোগ করেন, দুস্থ ভাতা, বৃদ্ধ ভাতা সবখানে লুট। কৃষক, শ্রমিক, ব্যবসায়ীরা অর্থ পায়না, যারা সরকারের লোক তারাই সব পাচ্ছে।
এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় জনগণ সরকারকে বিতাড়িত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...