মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

 সন্দ্বীপে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্প এর আয়োজক উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সন্দ্বীপ।
আজ ২ অক্টোবর রবিবার সকাল ১০টায় সন্দ্বীপ পৌরসভাস্থ ১০ শর্য্যা হাসপাতাল ও হরিশপুর ইউনিয়ন এবং বেড়িবাঁধের বাইরে মোট তিনটি স্থানে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তিনটি স্থানে প্রায় দেড় সহস্রাধীক ছাগল ভেড়ার টিকাদান সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলী আজম জানান উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে উক্ত ক্যাম্পেইন আয়োজন করা হবে।
আগামী ৯ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলমান থাকবে। টিকা প্রদান করতে আসা প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি জানান ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুমুখে পতিত হয়।তাই ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরী করা হবে।
ছাগল ভেড়া নিয়ে আসা কয়েকজন গৃহস্থ ও উদ্যোক্তারা জানান আমাদের এলাকায় এই ক্যাম্পেইন করে টিকা দানের ফলে খামারীরা অনেক উপকৃত হবে কারন ৪/৫ কিলোমিটার অনেকে ১০ কিলোমিটার দূরে প্রাণী সম্পদ অফিসে গিয়ে এই টিকা দিতে হলে প্রচুর যাতায়াত খরচ ও বিভিন্ন প্রকার বিড়ম্বনার স্বীকার হতো। তাই দ্বোড় গোরায় এই সেবা আমাদের অর্থ, শ্রম ও সময় অনেক বাঁচিয়ে দিলো। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...