শনিবার, ৩০ মে ২০২৬

বর্ণিল উৎসবে চট্টগ্রামে চ্যানেল আই-এর ২৫তম জন্মদিন উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

২৫শে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস এই শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচীর মাধ্যমে চট্টগ্রাম অফিসের উদ্যোগে চ্যানেল আই ২৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার নগরের সিআরবি চত্বরে বর্ণাঢ্য এই কর্মসূচী পালন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।

চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এস এম আবু তৈয়বের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। সমাবেশে স্বাগত বক্তৃতা করেন চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক, মহানগর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের চেয়ারম্যান ও প্রকৃতি জীবন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. মনজুর উল কিবরিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো: রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রুবেল খান, বিএফ ইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সি আরবি রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুচ, চট্টগ্রাম চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মনসুর, কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহম্মদ মন্জু, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, নুরুল মোস্তফা টিনু, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বোয়াল খালীর পৌর মেয়র জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থগার সম্পাদক আহম্মেদ কুতুব, কার্যকরী সদস্য আইয়ুব আলী, নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, ন্যাপ নেতা মিটুল দাশ গুপ্ত, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, স্বাধীনতা নারী শক্তির পরিচালক মরিয়ম বেগম, মনিকা ভট্টাচার্য, কলামিস্ট মাসুম চৌধুরী, রোভার স্কাউট চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো: এনাম, সাংবাদিক আহসান হাবিবুল আলম, মো: কামরুল হাসান সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক কাজী মাহফুজুল হক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল সহ্য অন্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠালগ্ন থেকে মাটি ও মানুষের কথা বলে যাচ্ছে যা দেশের সর্বস্তরের মানুষ পছন্দ করে। চ্যানেল আইয়ের প্রতিটি অনুষ্ঠান বাংলা সংস্কৃতি বিকাশের মাধ্যম হিসেবে কাজ করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে লালন করছে চ্যানেল আই। বাংলা সংস্কৃতির সমৃদ্ধির অগ্রপতিক হিসেবে চ্যানেল আই কাজ করে যাচ্ছে। জনপ্রিয় চ্যানেলটির ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আগামীতে আরও অধিকতর সাফল্য কামনা করি। আলোচনা সভার সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রাপন একাডেমীর পরিচালক অনন্যা বড়ুয়ার পরিচালনায় চট্টগ্রামের আঞ্চলিক গান ও লোকজ সংস্কৃতি নিয়ে নৃত্য পরিবেশন করেন তার একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ। আঞ্চলিক গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী গীতা আচার্য্য, মিলন আচার্য্য, সুপ্রিয়া, লাকি, রুপা রোজালিন প্রমূখ।

এই বিভাগের সব খবর

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে...

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাজধানীর ইসিবি...

সর্বশেষ

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের...

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর...

শাহাদাতবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের...

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে...