শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হন ছয়জন।

এ ঘটনায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জি নেক্সট জেনারেশনের সিইও মাসুদুর রহমান। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাসুদুর রহমান বলেন, সংখ্যাটি পাঁচের অধিক নয় এবং তিনের কম নয়। কোথায় মামলা হয়েছে এটা আমরা বলতে পারছি না— এ জন্য দুঃখিত। কেননা ওসি সাহেব আমাদের বলেছেন—আমরা যেন থানার নাম কিছুতেই না বলি। নাম প্রকাশ করলে কিছু সমস্যা হবে। কাজ এগোবে না। এ কারণে থানার নাম বলছি না।

এরআগে এ ঘটনায় পালটাপালটি মন্তব্য ছোড়ার মধ্যে শনিবার বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপনের টিম এবং সংশ্লিষ্টদের নিয়ে সমঝোতায় বসে আয়োজক কমিটি। টানা কয়েক ঘণ্টার বৈঠকের পর এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়।

ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুই দলের খেলা চলাকালীন মাঠে হঠাৎ উত্তেজনা বিরাজ করে। এই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরে থাকা সতীর্থদের মধ্যে। তার পরই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। প্রথম পর্যায়ে হাতাহাতি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও বিপত্তি ঘটে রাত সাড়ে ১১টার দিকে। তখন শুরু হয় দ্বিতীয় দফার মারামারি। সেই সময় শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ আহত হন।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...