শুক্রবার, ২৬ জুন ২০২৬

আওয়ামী লীগকে আমেরিকা জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না: আ.জ.ম. নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আমেরিকা জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগের জয়যাত্রা প্রতিহত করা যাবে না। এই আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় হানাদার পাক বাহিনীর প্রধান সহায়ক শক্তি ছিল। তারা পাক হানাদার বাহিনীর নিশ্চিত পরাজয়ের মুখে তাদের রক্ষা করার জন্য বঙ্গোপসাগরে সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল। কিন্তু তারপরও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় সুসম্পন্ন হয়েছে। বাংলাদেশের জন্ম থেকেই এই দেশটি আমাদের অস্তিত্ব বিপন্ন করার জন্য প্রত্যক্ষ অপচেষ্টা চালিয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকায় চাল, গম কেনার পরও পণ্যবাহী সেই জাহাজ ফিরিয়ে নিয়ে বাংলাদেশে কৃত্রিম সাময়িক দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। বাঙালি সেই দুঃসহ স্মৃতি ভুলে যায়নি।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শেখ মাহমুদ ইছহাক, নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, আসলাম হোসেন, সৈয়দ মো. জাকারিয়া, আবুল হাসেম বাবুল, ইফতেখার আলম জাহেদ প্রমুখ।

সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য হাজী মো. হোসেন, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনছুর, আব্দুল লতিফ টিপু, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী রোটারিয়ান মো. ইলিয়াছ, হাজী বেলাল আহমদ প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল কবির।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...