শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাশিয়ার ৩৪টি ড্রোন ভূপাতিত করার দাবী ইউক্রনের, ভাগনার যোদ্ধারা আবার ময়দানে

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী দাবী করেছে,তাঁদের বিমান প্রতিরক্ষা রাশিয়ার ৪৪টি শাহেদ ড্রোনের মধ্যে ৩৪টি-কে ভূপাতিত করেছে।এগুলো রাশিয়া রাতভর ইউক্রেন আক্রমণে ব্যবহার করেছিল।হামলার লক্ষ্যবস্তুতে মাইকোলাইভ, ওডেসা এবং কিরোভোহরাদ অন্তর্ভুক্ত রয়েছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেন, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, সেখানে কোনো ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেনি, ভূপাতিত হওয়া ধ্বংসাবশেষ থেকে কয়েকটি ছোট জায়গায় আগুন ধরেছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন,তার দেশের যোদ্ধাদের “রাশিয়ান ক্ষেপণাস্ত্র, শাহেদ এবং অন্যান্য যুদ্ধ ড্রোন, সেইসাথে রাশিয়ান বিমান ধ্বংস করার জন্য আরও অস্ত্র প্রয়োজন।” এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন,জুনে অল্প সময়ের বিদ্রোহের পরে বেলারুশে পালিয়ে যাওয়ার আগে প্রায় ৫০০ ভাগনার ভাড়াটে সৈন্য ইউক্রেনে রাশিয়ার সেনাদের সাথে যুদ্ধ করেছিল। তারা এখন আবার কিয়েভের বাহিনীর সাথে লড়াই করার জন্য ফ্রন্ট লাইনে ফিরে এসেছে। ভাগনার প্রতিষ্ঠাতা ইয়েভগানি প্রিগোজিন গত মাসে রাশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।এর ফলে তার বাহিনীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিলো। কিন্তু সম্ভবত ছয় হাজারের মতো সেনা তিন মাস ধরে বেলারুশে ছিল।অন্যদের আফ্রিকায় মোতায়েন করা হয়েছিল। সেখানেও ভাগনারের চলমান অপারেশন ছিল।

ইউক্রেনের ইস্টার্ন গ্রুপিং অফ ফোর্সেস-এর মুখপাত্র ইলিয়া ইয়েভলাশ ইউক্রেনীয় সম্প্রচারকারী আরবিসি-ইউক্রেনকে বলেন,এখন প্রায় ৫০০ ভাগনার সেনা ইউক্রেনে রাশিয়ার পক্ষে আবার যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় ফেরত আসা ভাড়াটে সেনাদের সাথে চুক্তি নবায়ন করেছে। সূত্র:- রয়টার্স, এপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...