সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রথম প্রস্তুতি ম্যাচে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা যখন দেশের ক্রিকেটে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহুর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল গুয়াহাটিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তামিম।
বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস-এ সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার প্রচারিত হবার পর আলোচনাটি আরও বেশি ডালপালা মেলেছে। তামিমের মনোভাবকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন অধিনায়ক সাকিব। দলের প্রয়োজনে যেকোন পজিশনে তামিমের না খেলার ইচ্ছায় অসন্তুষ্ট সাকিব।
দেশের সবচেয়ে বড় দুই তারকার দ্বন্দ স্বাভাবিকভাবেই পুরো দেশকে বিভক্ত হতে বাধ্য করেছে। এমন সব বির্তকের আড়ালে বাংলাদেশের বাজে পারফরমেন্স ঢাকা পড়েছে।
এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।
আরো খারাপ লক্ষণ হচ্ছে এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জনই আরো বেশি হতাশার কেননা ২০১৫-২০২২সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা।
এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২৫ট ৩০ মিনিটে।
যদিও অনুশীলন ম্যাচটি খুব বেশি গুরুত্বপুর্ন নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ^কাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করার আগে আগামীকাল শ্রীলংকা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।
গতকাল রাতে গুয়াহাটিতে পৌঁছার পর আজ অনুশীলন করেছে টাইগাররা। বাংলাদেশ ডক্রকেট বোর্ড(বিসিবি) প্রেরিত এক ভিডিওতে দেখা গেছে অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোযাড়দের ব্রিফ করছেন, যেটা কখনো খুব বেশি দেখা যায়না।
তবে দেশের ক্রিকেটের চলমান পরিস্থির প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত ব্রিফটি অপরিহার্য্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কেননা গুরুত্বুপর্ন একটা ইভেন্টের আগে অধিনায়কের এ ধরনের ব্রিফ সব ধরনের উদ্বেগ থেকে খেলোয়াড়দের মুক্ত রাখবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...