সোমবার, ২৫ মে ২০২৬

মিরসরাইয়ে মাইক্রোবাস উল্টে পুলিশ পরিদর্শকের মৃত্যু, আহত ৭

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে কালভাটে ধাক্কা লেগে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল (৪৬) মারা গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা থেকে পরিবার নিয়ে বান্দরবান যাওয়ার পথে সকাল ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা টি ঘটে। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখার(এসবি) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। কুমিরা হাইওয়ে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় জাহিদ ইকবালকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই ঘটনায় তার সন্তানরাসহ আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা খায় একটি মাইক্রোবাস। পরে ওই গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মাইক্রেবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জাহিদ ইকবাল নিহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, আট যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিল গাড়িটি। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা খায়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহতসহ সাতজন আহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার এই মহান কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে রাজধানী ঢাকাসহ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...

বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি...

হাম মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিলো আইসিআরসি

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...