বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাস্তার উদ্বোধন কালে মেয়র সেলিম

সন্দ্বীপ পৌরসভার সকল উন্নয়নের নায়ক এমপি মাহফুজুর রহমান মিতা

সন্দ্বীপ পৌরসভার সকল উন্নয়নের নায়ক এমপি মাহফুজুর রহমান মিতা -মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান এর নামে রাস্তা উদ্বোধন কালে উপরোক্ত মন্তব্য করলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন উক্ত উন্নয়ন কাজের রুপকার। শুধু সন্দ্বীপ নয় সারা বাংলাদেশে তিনি যে অভূতপুর্ব উন্নয়ন সাধন করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে মুদ্রিত হয়ে গেছে। আজীবন বাঙ্গালীরা এই ব্যাপক উন্নয়নের জন্য শেখ হাসিনার নাম দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করবে।
আজ ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার জন্ম দিনে সন্দ্বীপ পৌরসভার ৪ ও ৯ নং ওয়ার্ডের বর্ডারে নগর উন্নয়ন প্রকল্প থেকে ৩২ লক্ষ টাকা ব্যায়ে উক্ত রাস্তা পাকাকরনের কাজ উদ্বোধন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। পৌরসভার মন্নান টেক থেকে পুর্ব দিকে ২শ মিটার লম্বা এই রাস্তার দুইপাশে ড্রপওয়াল করে প্রথমে ৩ ইঞ্চি সিসি ঢালায় এরপর ৬ ইঞ্চি আরসিসি ঢালায় করে খুবই মজবুত ও টেকসই ভাবে এ রাস্তা নির্মান হচ্ছে বলে এলাকাবাসী খুবই উচ্ছসিত। রাস্তা উদ্বোধন কালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেযর মোক্তাদের মাওলা সেলিম,কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল ও কাউন্সিলর মোঃ দিদার। এ সময় পৌর প্রকৌশলী মোর্শেদ আলম সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ জয়েল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এই জনগুরুত্বপুর্ন রাস্তাটি পাকা করন করায় হাজারো মানুষের দুর্ভোগ লাঘব সহ ছাত্র/ছাত্রী, ব্যবসায়ীর যাতায়াত সুবিধা,কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত সহ মসজিদ, মাদ্রাসা ও সন্দ্বীপ শহর সহ পুরো সন্দ্বীপে যাতায়াতের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...