সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইব্রাহিম ও মাসুদ রানার নেতৃত্বে মানবিক কাজে এগিয়ে চলেছে জাগ্রত গোগনগর

নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় আলোচিত সামাজিক সংগঠন “জাগ্রত গোগনগর” ধারাবাহিক ভাবে তাঁদের মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।সম্পূর্ণ নিজেদের অর্থায়নে তাঁরা অসহায় মানুষকে নগদ অর্থ সাহায্য,নিয়মিত রক্তদান,কিশোর ও তরুণদের মাঠমূখী করতে বিভিন্ন ক্রীড়া টূর্নামেন্টের আয়োজন করে চলেছে।
বলা হয়,ভালো কাজ করলে তা মানুষের কাছে প্রকাশ হবেই।ইতিমধ্যে তাঁরা নারায়ণগঞ্জের শীর্ষ একটি ভিডিও কন্টেন্ট নিউজ মাধ্যমে শিরোনাম হয়ে এসেছে।একথা বলাই যায়,তাঁদের সৎ ও মানবিক কাজ অব্যাহত রাখার যে প্রত্যয়ী মনোভাব দেখা গেছে,তাতে করে সহসাই তাঁরা দেশের শীর্ষ মিডিয়ায় শিরোনাম হয়ে আসবে।
আর তাঁদের কর্মপরিধি আরও ছড়িয়ে দিতে সেই মিডিয়া কভারেজ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা দরকার। যদিও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তেমন কোন আগ্রহ প্রকাশ করেননি,কিন্তু সরেজমিনে তাঁদের সার্বিক কার্যক্রম দেখে এই প্রতিবেদকের মনে হয়েছে,অদম্য ইচ্ছেশক্তির অধিকারী এই তরুণদের নিজস্ব অর্থায়নে তাঁদের কর্মকান্ড বিস্তৃত করার উপায় নেই। “জাগ্রত গোগনগর”-এর সভাপতি ইব্রাহিম এই প্রতিবেদককে বলেন,আমরা সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছি মানুষের জন্য ও সমাজের জন্য কিছু করতে।
তিনি বিশেষ ভাবে সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানার কথা উল্লেখ করে বলেন,তহবিলের টাকা সবাই মিলে দিলেও রানা ভাই সবসময়ই বেশি অর্থায়ন করে থাকেন। কথা হয় মাসুদ রানার সাথে।তিনি বলেন,এই সংগঠন আমাদের ভালোবাসা ও স্বপ্ন।আমাদের ইচ্ছে,যতো বেশি সম্ভব মানুষ ও সমাজের জন্য ভালো কিছু করার।কারো উপর আমাদের প্রত্যাশা থেকে এটার যাত্রা শুরু করিনি। আমরা যতোটুকু পারবো ততোটুকুই করবো ইনশাআল্লাহ।তিনি সকলের নিকট দোয়া কামনা করে বলেন,স্বপ্ন আমাদের আকাশসম।একদিন আমরা আরও বেশি মানুষের কাছে আমাদের সহযোগিতার হাত পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরাও চাই অস্থির এই সময়ের বিপরীতে গিয়ে মানুষ ও সমাজের জন্য ভালো কিছু করার এই মহতি ইচ্ছেটা আলোচ্য তরুণদের মাধ্যমে ছড়িয়ে পড়ুক আরও ব্যাপক ভাবে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...