রবিবার, ২১ জুন ২০২৬

ইউরোপিয়ান ফুটবলে শীর্ষ চার লীগের সর্বশেষ খবর

 বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে এখন ব্যস্ত হলেও ইউরোপের ফুটবলের খবরও রাখে সমানভাবে।বিশেষ করে ইউরোপের শীর্ষ চার লীগের প্রতি বিশেষ আগ্রহ ফুটবলপ্রেমীদের প্রতি বছরেই দেখা যায়।এদেশে ইপিএল ,লা লিগা,বুন্দেসলীগা ও সিরি আ লীগের ম্যাচগুলো রাত জেগে দেখা দর্শকের অভাব নেই।অনেক সমর্থক আছে বাংলাদেশে ম্যানসিটি,লিভারপুল,ম্যানইউ,চেলসি, বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ,বায়ার্ন মিউনিখ,জুভেন্টাস , ইন্টার ও এসি মিলানের।
আমাদের পাঠকদের জন্য আজ শীর্ষ চার লীগের সবশেষ খবর জানাতে আমাদের এই আয়োজন।চলুন শুরু করি ইপিএল দিয়ে। **ইপিএল:- ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। এই ছয় রাউন্ডে কেবলমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটিই শতভাগ সাফল্য নিয়ে এ বছরেও শিরোপা ধরে রাখার জানান দিচ্ছে।ছয় রাউন্ড খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে নেই ম্যানইউ।চেলসি তো শীর্ষ দশেও নেই!দেখে নিন শীর্ষ পাঁচ। দল–খেলা–জয়–ড্র–পরাজয় –পয়েন্ট ১.ম্যানসিটি–৬–৬–০–০–১৮ ২.লিভারপুল–৬–৫–১–০–১৬ ৩.ব্রাইটন–৬–৫–০–১–১৫ ৪.টটেনহ্যাম–৬–৪–২–০–১৪ ৫.আর্সেনাল–৬–৪–২–০–১৪ **লা লিগা:- গতরাতে সপ্তম রাউন্ডের একমাত্র ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও মায়োর্কার সাথে ২-২ গোলে ড্র করে আপাততঃ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।মায়োর্কার মাঠে খেলার আট মিনিটের সময় মুরিগিলির গোলে লিড নেয় মায়োর্কা।গোল শোধে মরিয়া বার্সা খেলার ৪১ মিনিটে রাফিনহার গোলে সমতা আনলেও সাত মিনিট পর এবডাওনের গোলে আবারও ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ফার্নান্দো লোপেজের গোলে আবার সমতায় ফিরে বার্সা।অবশিষ্ট সময়ে দুই দল চেষ্টা করেও আর গোল না পাওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে তাঁরা।গতরাত পর্যন্ত কেবল এই দুই দল ছাড়া অন্যরা ৬ ম্যাচ করে খেলেছে।দেখে নিন উপরের ছক অনুক্রমে শীর্ষ পাঁচ লা লিগার। ১.বার্সেলোনা–৭–৫–২–০–১৭ ২.জিরোনা–৬–৫–১–০–১৬ ৩.রিয়াল মাদ্রিদ–৬–৫–০–১–১৫ ৪.এথলেটিক ক্লাব–৬–৪–১–১–১৩ ৫.এথলেটিকো মাদ্রিদ–৫–৩–১–১–১০ **বুন্দেসলীগা:- গত এক দশক ধরে একক আধিপত্য বিস্তার করা বায়ার্নের জন্য এবার শিরোপা জেতা যে অনেক চ্যালেন্জিং হতে চলেছে তা লীগের পয়ঁচ রাউন্ড শেষেই বোঝা যাচ্ছে।গোল গড়ে এগিয়ে থেকে সমান পয়েন্ট নিয়েও পাঁচ রাউন্ড শেষে শীর্ষে আছে বায়ার্ন। ১.বায়ার্ন মিউনিখ–৫–৪–১–০–১৩ ২.বেয়ার লেভারকুসেন–৫–৪–১–০–১৩ ৩.স্টুটগার্ট–৫–৪–০–১–১২ ৪.লাইপজিগ–৫–৪–০–১–১২ ৫.হফেনহেইম–৫–৪–০–১–১২ **সিরি আ:- গতরাতে জুভেন্টাস ও লেচ্চের একমাত্র ম্যাচ দিয়ে ইতালিয়ান সিরিআর ৬ষ্ঠ রাউন্ড শুরু হয়েছে।আরিয়ান ড্রেকের ৫৭ মিনিটে দেওয়া একমাত্র গোলে লেচ্চেকে হারিয়ে জুভরা আপাততঃ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১.ইন্টার মিলান–৫–৫–০–০–১৫ ২.জুভেন্টাস–৬–৪–১–১–১৩ ৩.এসি মিলান–৫–৪–০–১–১২ ৪.লেচ্চে–৬–৩–২–১–১১ ৫.ফিওরেন্টিনা–৫–৩–১–১–১০ আজ রাতে লা লিগা ও সিরি আর ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থান বদলে যাবে এটা নিশ্চিত করেই বলা যায়।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...