রবিবার, ২১ জুন ২০২৬

বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম

- Advertisement -
Single page 1st Paragraph

শেষ হইয়াও হইলো না শেষ- বাংলাদেশ ক্রিকেট দলের নাটকীয়তা ও হিসাবনিকাশগুলো যেন এরকমই। অবসর, ফিরে আসা, ইনজুরি কিংবা পুনর্বাসন প্রক্রিয়া- সব কিছুর পরও যে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অবধারিত ভাবা হচ্ছিল, বোর্ড সভাপতিও একাধিকবার সে উচ্চারণই করেছেন। অথচ শেষমেশ দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হাফফিট কোনো খেলোয়াড়কে দলে না নেয়ার সিদ্ধান্তে অটল টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শেষমেশ তাদের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সভাপতি পাপন ও নির্বাচকদের দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নাটকীয়তার শুরু হয়েছিল বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর থেকেই। ম্যাচ শেষে তামিম ইকবাল গণমাধ্যমে নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন। এরপর ম্যানেজমেন্ট ও নির্বাচকদেরও স্পষ্ট করেন যে তিনি পুরোপুরি ফিট নন। বিশ্বকাপে সবগুলো ম্যাচ হয়তো তার পক্ষে খেলা সম্ভবও হবে। যেটা শুনে চটেছেন অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে।

এ ইস্যুতে অবশ্য সোমবার সন্ধ্যায়ও তামিমকে নিয়ে আলাদা কোনো আলোচনা ছিল না। কিন্ত রাত হতেই তামিম ‘টক অব দ্য কান্ট্রি’। মধ্যরাতে বিসিবি সভাপতির বাসায় বৈঠক করেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

সেই বৈঠকের ভেতরের খবর অজানা থাকলেও রটেছে নানা গুঞ্জন। তবে আনফিট বা হাফফিট কোনো খেলোয়াড়কে বিশ্বকাপ দলে চান না কোচ ও অধিনায়ক। সেই মনোভাবের কথা এখন অপ্রকাশ্য নয়। দফা দফা আলোচনা শেষে, এমনকি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এসেও সমস্যার সমাধান করতে পারেননি। শেষমেশ সিদ্ধান্ত, বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকছেন না তামিম। সাবেক টাইগার অধিনায়কের বদলি হিসেবে বিসিবির ভাবনায় এখন নাঈম শেখ।

উল্লেখ্য, তামিম দীর্ঘদিন ধরেই কোমরের ইনজুরিতে ভুগছিলেন। গত জুলাইয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে অবসর ভেঙে ফিরে আসলেও ইনজুরির কারণে খেলা হয়নি এশিয়া কাপে। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দীর্ঘ পুনর্বাসন শেষে ফিরেছিলেন নিউজিল্যান্ড সিরিজে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ব্যাট করা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচে ৫৮ বল খেলে ৪৪ রান করেছিলেন তিনি। ক্রিজে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে গেলেও ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কিছুটা অস্বস্তিবোধ করছেন তিনি। কিন্তু তখনো কেউ ধারণা করেনি যে তিনি বিশ্বকাপ দলে থাকবেন না।

এদিকে বিসিবির সামাজিক মাধ্যম থেকে জানানো হয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজের তৃতীয় ম্যাচ শেষে ঘোষণা করা হবে ১৫ জনের স্কোয়াড। এর মধ্যে হয়তো আরও অনেক চমক হাজিরও হতে পারে।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...