বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

সেপ্টেম্বর মাস হচ্ছে রোটারীর প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা মূলক মাস৷ এই মাসকে অর্থপূর্ণ করতে ১২ টি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে হাটহাজারী আমান বাজার অবস্থিত প্রিমিয়ার পাবলিক স্কুলে ৭৫০ টি খাতা ও বলপেন ২৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

প্রিমিয়ার পাবলিক স্কুল সভাপতি পিপি রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গর্ভনর প্রকৌশলী মতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন সাগরিকা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গর্ভনর বলেন, রোটারির ধর্মই হচ্ছে নিজের আত্মউন্নয়নের পাশাপাশি সমাজের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশেনাল ডিস্ট্রিক্ট চীফ কো-অর্ডিনেটর পিপি মাহফুজুল হক, ডিস্ট্রিক্ট লানিং ফেসিলেটর টিম মেম্বার পিপি মোঃ রেজাউল করিম চৌধুরী, পিপি আবদুল্লা মিলন, এসিস্টেন্ট গর্ভনর পিপি মাহবুবুল হক, সাগরিকা রোটারি ক্লাবের পিপি মোহাম্মদ মনিরুজ্জামান, পিপি নুর মোহাম্মদ চৌধুরী, সদস্য মো: ইমতিয়াজ হোসেন, রোটারি ক্লাবের অফ চিটাগং এরিস্টোক্র‍্যাট এর প্রেসিডেন্ট সাদমান সাইকা ইসলাম শেফা, রোটারি ক্লাবের অফ চিটাগং বেঙ্গল সিটির প্রেসিডেন্ট মমতাজুননেসা বেগম সুমা, রোটারি ক্লাব অফ চিটাগং ইস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার, রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটির প্রেসিডেন্ট মুহাম্মদ সাজিদুল হক, রোটারি ক্লাব রিভারাইন হালদার প্রেসিডেন্ট মো:নূরুল আমিন।

আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রিফাত পাশা শেখ,সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল হুরাইন শ্রাবণী সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ,রোটার‍্যাক্ট ক্লাব অফ চিটাগং লেকসিটির এর প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর ইমরানুল ইসলাম তুহিন।

উল্লেখ্য রোটারীর প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা মূলক প্রচারণা ছিলেন যৌথভাবে রোটারি ক্লাব অফ অপরূপ চট্টগ্রাম,রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্র‍্যাট, রোটারি ক্লাব অফ চিটাগং বেঙ্গল সিটি, রোটারি ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল, রোটারি ক্লাব অফ চিটাগং ইস্ট,রোটারি ক্লাব অফ চিটাগং হেরিটেজ, রোটারি ক্লাব অফ চিটাগং মেরিন সিটি, রোটারি ক্লাব অফ চিটাগং মিডসিটি, রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটি,রোটারি ক্লাব অফ চিটাগং সাগরিকা, রোটারি ক্লাব অফ চিটাগং সাউথ, রোটারি ক্লাব রিভারাইন হালদা।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...