শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ ড্র করার লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

২০০৮ সালের পর নিউজিল্যান্ডের কাছে প্রথমবারের মতো সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।
দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
বৃষ্টির কারনে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো। দ্বিতীয় ওয়ানডে ৮৬ রানের জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচের সাফল্য ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে জয়ের স্বাদ দেয় কিউইদের।
সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিলল্যান্ড।
ব্যাটারদের দারুন পারফরমেন্সে সর্বশেষ জয়ে বাংলাদেশের মাটিতে টানা সাত ম্যাচ হারের বৃত্ত ভাঙ্গতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
৩৬ রানে ৩ উইকেট হারানোর পরও ৪৯ দশমিক ২ ওভারে অলআউট হবার আগে ২৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নিউজিল্যান্ড। লড়াকু পুঁজি নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধ্বসিয়ে দেন কিউই লেগ-স্পিনার ইশ সোধি। তার ঘুর্ণিতে ৪১ দশমিক ১ ওভারে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
ব্যাট হাতে ৩৫ রানের ইনিংসের পর বোলিংয়ে ৬ উইকেট নেন সোধি। ৩৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।
সোধির কারণে দ্বিতীয় ম্যাচটি ছিল আলোচনার বিষয়বস্তু। বোলিং ডেলিভারি না করে নন-স্ট্রাইকে সোধিকে আউট করেন বাংলাাদেশ পেসার হাসান মাহমুদ। যা মানকাড আউট নামে পরিচিত। কিন্ত সোধির আউটকে বাদ দিয়ে তাকে ডেকে এনে আবারও ব্যাট করার সুযোগ দেন ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা লিটন দাস।
আউটের পর প্রথমে হতাশা প্রকাশ করলেও, পরে বাংলাদেশের স্পোর্টসম্যানশিপের প্রশংসা করেন সোধি।
মানকাড ঘটনাটি খেলায় কোন প্রভাব না ফেললেও আরও একবার হতাশাজনক ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করেছে বাংলাদেশের ব্যাটাররা। ছয় মাস পর জাতীয় দলে ফিরে দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পিঠের ইনজুরি থেকে ফিরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন আরেক অভিজ্ঞ তামিম ইকবাল।
প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামদের তৃতীয় ওয়ানডের জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে। অসুস্থতা বোধ করায় শেষ ওয়ানডেতে তাসকিনের খেলার সম্ভাবনা কম বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
শেষ ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন দাস ও ওপেনার তামিম ইকবালকে। সাকিব আল হাসান, লিটন ও তামিম না থাকার পরও প্রথম সারির বেশ কিছু খেলোয়াড় দলে ফিরে আসায় তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ ড্র করার ব্যাপারে আত্মবিশ^াসী হয়ে উঠেছে বাংলাদেশ।
শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে শান্তর। যা তাকে অধিনায়ক হিসেবে প্রমাণ করতে এবং জয় দিয়ে সিরিজ হার এড়াতে সহায়তা করবে।
আজ শান্ত বলেন, ‘এটি কোন চ্যালেঞ্জ নয়, কিন্তু এটি উপভোগ করার বিষয়। সুযোগটি পেয়ে সত্যিই দারুন উত্তেজনা অনুভব করছি। সামনেই বিশ^কাপ রয়েছে সুতরাং ম্যাচটি অত্যন্ত গুরুত্বপুর্ন। ’
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড দল : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, এডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...